বাংলাদেশ, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
২১ অক্টোবর ২০২৩, ৭:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইধিকা পালের নায়ক এবার শরীফুল রাজ!

বিনোদন ডেস্ক: ‘পরাণ’ খ্যাত অভিনেতা শরীফুল রাজকে অনেকদিন ধরেই তার নতুন চলচ্চিত্র নিয়ে খুব একটা সরব দেখা যায়নি। এর ভেতরে পরীমণির সাথে তার দাম্পত্য জীবনের অবসান ও নানা তর্কে রাজ মূলত মিডিয়াকেও খানিক অ্যাভয়েড করছিলেন। তবে নতুন বছরে চমক লাগানো খবর নিয়েই আসছেন। গণমাধ্যমের সাথে এই লুকোচুরি প্রসঙ্গে রাজ বলেন, ‘আমি বরাবরই খানিক চুপচাপই ছিলাম। আমি তো এমনই। মিডিয়া পলিটিক্সও বুঝি না, ফিল্ম পলিটিক্সও বুঝি না। আমি অভিনয়টাই জানি। সেটিই বুঝতে চাই আপাতত।’

শরীফুল রাজের এই নতুন খবরটি যদিও এখনও অফিশিয়াল না। তবে এটি প্রাথমিকভাবে চূড়ান্ত বলে জানা গেছে। আর তা হলো ‘প্রিয়তমা’ খ্যাত ইধিকা পালের সাথে শরীফুল রাজ জুটি বাঁধতে যাচ্ছেন। পরিচালক-প্রযোজক আপাতত কেউ বিষয়টি এখনও অফিশিয়াল করতে চাইছেন না। কাজ শুরু হলে আড়ম্বর নিয়েই এর ঘোষণা দেবেন বলে জানান।

এ প্রসঙ্গে রাজ বলেন, ‘কাগজ-কলমে কোনোকিছু চূড়ান্ত না হলে তা সম্পর্কে আমার বলাটা উচিত না। কাজ শুরু হলে তো অবশ্যই জানতে পারবেন। কতকিছুরই তো কন্টাক্ট হয়। কাজ শুরু আর হয় কতটা? তাই আমি অফিশিয়ালি কিছু জানাতে চাই না। তবে ইধিকা পাল তো ভালো অভিনেত্রী। একসাথে কাজ করলে নিশ্চয়ই ভালো কিছু হবে।’

কিছু ব্যক্তিগত কাজে কলকাতা যাচ্ছেন শরীফুল রাজ। শোনা যাচ্ছে, ছবিটির ব্যাপারে চূড়ান্ত করতেই এই ভ্রমণ। যদিও শরীফুল রাজ বলছেন, এবার একান্তই ব্যক্তিগত ভ্রমণ তার। তবে খুব শিগগিরই নতুন কাজে হাত দেবেন। এদিকে শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ ছবির সাফল্যের পর ইধিকা পালের টলিউডেও নতুনভাবে চাহিদা তৈরি হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের একাধিক প্রযোজক-পরিচালকা ইধিকা পালের সাথে যোগাযোগও করেছেন। তবে শরীফুল রাজের সাথে ইধিকা পালের এই নতুন প্রজেক্টটি চলতি মাসের শেষদিকেই ঘোষণা দেওয়া হবে বলে জানা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা!

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে গনেশপুর ও ভদ্রখালি চ্যাম্পিয়ন

শ্যামনগরে পতিত জমিতে ভুট্টা ও লবণ সহনশীল ধান চাষে নতুন সম্ভাবনা

পাইকগাছায় লোডশেডিং ও বাড়তি বিলের প্রতিবাদে মানববন্ধন

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

আশাশুনিতে ১০ হাজার বিঘা জমিতে লোনাপানি উত্তোলন, পরিবেশ বিপর্যয়ের শংকা

সতর্কবার্তা : সন্ধ্যার পর ১৬ জেলায় কালবৈশাখীর শঙ্কা

কয়রায় বাজারের জায়গা দখলের ষড়যন্ত্র, ব্যবসায়ীদের মানববন্ধন

জিয়া খাল পুনঃখনন কার্যক্রম উদ্বােধনে সোমবার যশোরে আসছেন তারেক রহমান

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

১০

একদিনে হাম ও উপসর্গে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৮ শিশুর

১১

সাতক্ষীরার আম ক্যালেন্ডার ঘোষণা

১২

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

১৩

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

১৪

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে

১৫

জীবাশ্ম জ্বালানিতে নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে

১৬

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৭

আলোচনায় বসবে না ইরান, দূতদের সফর বাতিল করলো ট্রাম্প

১৮

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

১৯

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705