বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৬ জুন ২০২৪, ৪:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চুই ঝালের চাহিদা তুঙ্গে, দামও বেশি

ডেস্ক রিপোর্ট: খুলনা অঞ্চলের মানুষের কাছে গরু কিংবা ছাগলের মাংসে চুই ঝাল বরাবরই প্রিয়। এজন্য এবারের পবিত্র ঈদ-উল-আযহায়ও অন্যান্য সকল মসলার সাথে বাজারে চুই ঝালের চাহিদা বেড়েছে। এই বাড়তি চাহিদাকে কেন্দ্র করে পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বেড়েছে মাংসের স্বাদ বাড়াতে কার্যকর মসলা জাতীয় এই গুল্ম উদ্ভিদের।

রোববার (১৬ জুন) সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে গিয়ে দেখা গেছে, চুই ঝালের দোকানে ক্রেতাদের সিরিয়াল পড়েছে। সবাই প্রয়োজন মতো চুই ঝাল কিনে নিচ্ছেন। যদিও চুই ঝালের দাম বেড়েছে কেজিতে দুইশ থেকে আড়াইশ টাকা।

সুলতানপুর বড় বাজারের চুই ঝাল বিক্রেতা আব্দুল হক বলেন, কোরবানি ঈদ। তাই সবার বাড়িতেই মাংস রান্না হবে। এজন্য চুই ঝালের চাহিদাও বেশি। চুই ঝাল আকার অনুযায়ী ৬শ থেকে ১২শ টাকায় বিক্রি হচ্ছে। মূলত পাহাড়ি চুই ঝালের দাম একটু কম, আর স্থানীয় চুইঝালের দাম বেশি। মোটা চুই ঝাল ৮শ টাকা কেজি বিক্রি হচ্ছে। আর চিকন চুই ঝাল বা চুই গাছের ডাল ৬শ থেকে ৭শ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া স্থানীয় ভালো মানের চুই ঝাল ১২শ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

চুই ঝাল ক্রেতা তানভীর আহমেদ বলেন, চুই ঝাল দিলে মাংসের স্বাদ বেড়ে যায়। অন্যান্য বাজার শেষ, তাই চুই ঝাল নিতে এসেছি। খাদ্যের স্বাদ বাড়ানো ছাড়াও চুই ঝালের নানা রকম ওষুধি গুণাগুণ আছে।

দাম প্রসঙ্গে তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে সব ধরনের চুই ঝালের দাম কেজিতে ২শ টাকা বেড়েছে। কি আর করা? নিতে হবে, ঈদ বলে কথা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১০

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১১

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৬

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৭

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৮

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৯

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

২০
error: Content is protected !!