বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ মার্চ ২০২৪, ১২:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেস্ট সিরিজেও নিষিদ্ধ হাসারাঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে এক বছরের ব্যবধানে অবসর ভাঙার সিদ্ধান্ত নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। কিন্তু সাদা পোশাকে তার ফেরাটা আরও দীর্ঘ হলো।

আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ায় বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন এই স্পিনার। এর আগে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচেও নিষিদ্ধ ছিলেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আম্পায়ারের একটি সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন হাসারাঙ্গা। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৮ ধারা ভঙ্গ করায় ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকে। এনিয়ে গত দুই বছরে মোট আটটি ডিমেরিট পয়েন্ট পেলেন তিনি। নিয়ম অনুযায়ী, আটটি ডিমেরিট পয়েন্ট চারটি নিষেধাজ্ঞা পয়েন্টে রূপ নেবে। ফলে শাস্তি হিসেবে দুটি টেস্ট কিংবা চারটি ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দলের বাইরে থাকতে হবে এই স্পিনারকে। কিছুদিন পরই শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তাই খেলতে পারবেন না তিনি।

গত মাসে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারের সমালোচনা করে তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন হাসারাঙ্গা। যে কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে তাকে নিষিদ্ধ করে আইসিসি। ওয়ানডে সিরিজ শেষ করে তিনি আইপিএল খেলতে যাবেন বলেই ভাবা হচ্ছিল। কিন্তু অবসর ভেঙে টেস্ট দলে ফিরে চমকে দেন এই লেগ স্পিনার। তবে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ওয়ানডেতে তার অনাকাঙ্ক্ষিত কাণ্ডই শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়াল।

ঘটনাটি ঘটে দ্বিতীয় ইনিংসের ৩৭তম ওভারে। আম্পায়ারিংয়ের উপহাস করে আম্পায়ারের কাছ থেকে নিজের ক্যাপ কেড়ে নেন হাসারাঙ্গা। যা ভালো চোখে নেননি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।

একই ম্যাচে অপরাধ করে বসেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিসও। ম্যাচ শেষে করমর্দনের সময় আম্পায়ারকে গালিগালাজ করেন তিনি। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১৩ ধারা ভঙ্গ করায় তাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। গত ২৪ মাসে এটাই তার প্রথম অপরাধ। ম্যাচ শেষে মেন্ডিস ও হাসারাঙ্গা দুজনেই নিজেদের শাস্তি মেনে নেন।

এদিকে, আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে সিলেট টেস্ট। ৩০ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০