বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ জুন ২০২৪, ৭:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাফুফের বাজেট ঘাটতি ২২ কোটি টাকা!

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সভায় যে বাজেট পাশ হয়েছে, তাতে ঘাটতি দেখানো হয়েছে ২২ কোটি ২০ লাখ টাকার। এই ঘাটতি পূরণের জন্য ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের সাহায্য চাইবে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

আজ ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত বাফুফের সাধারণ সভায় এ তথ্য জানানো হয়েছে। তবে বাফুফের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী ঘাটতি পূরণের ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি জানিয়েছেন, ঘাটতি পূরণের জন্য তারা মন্ত্রণালয়ের সাহায্য চাইবেন।

সভা শেষে বাজেট নিয়ে সালাম মুর্শেদী বলেন, ‘আমরা এ বছর ৫৩ কোটি ৫৯ লাখ টাকার বাজেট দিয়েছি। কংগ্রেস আমাদের বাজেট অনুমোদন দিয়েছে। তবে আমাদের নিজেদের যে সম্ভাব্য আয় সেটি ৩১ কোটি ৪৯ লাখ টাকা। আমাদের ঘাটতি থাকে প্রায় ২২ কোটি ২০ লাখ টাকা। সেটা আমরা বাফুফেতে যারা আছি কাজী সালাউদ্দিন (বাফুফে প্রধান) সহ আমরা সকলে ব্যবস্থা করার চেষ্টা করব। এছাড়া আমরা যুব ও ক্রীড়ামন্ত্রণালয় থেকে সাহায্য চাইবো। এজন্য আমরা একটা চিঠি দেবো। আমাদের যে ঘাটতি বাজেট আছে সেটা আমরা পূরণ করবো। ‘

বছরের প্রায় ছয় মাস পার হয়ে গেছে, ইতোমধ্যে কতটা বাজেট ঘাটতি পূরণ হয়েছে? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা অনেকটাই পেরেছি। বাজেট সব সময় ঘাটতি হয়। বাজেটে যদি আয় আর খরচ সমান হয়, তাহলে আপনারা বলবেন আমাদের আর কন্ট্রিবিউশন কী। বাজেটে ঘাটতি থাকবেই, আমরা পৃষ্ঠপোষকদের সঙ্গে নেবো। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমরা আশ্বস্ত হয়েছি সেখান থেকে আমরা কিছু সাপোর্ট পাবো এবং এভাবে আমরা আমাদের ঘাটতি পূরণ করব। ‘

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০