বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৯ জুন ২০২৪, ৮:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগর পৌর নির্বাচনে ফুটবলার আলমগীর কবির রানা, দেখাতে চান চমক

সুলতান শাহাজান/এম জুবায়ের মাহমুদ: মাশরাফি ও ব্যারিস্টার সুমনের পথ ধরে এবার খেলার মাঠ থেকে সরাসরি নির্বাচনের মাঠে নেমেছেন জাতীয় ফুটবল দলের সাবেক ড্যাশিং মিড ফিল্ডার আলমগীর কবির রানা।

প্রায় ১৫ বছর ধরে মাঠ কাপানো আলমগীর কবির রানা সাতক্ষীরার নবগঠিত শ্যামনগর পৌরসভার মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে শুরু করেছেন প্রচারণা। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও জনসমর্থন আদায়ে মানুষের দ্বারে দ্বারে যেতে শুরু করেছেন তিনি। শ্যামনগর পৌর এলাকার অলিতে-গলিতে ঝুলছে তার ব্যানার ফেস্টুন।

২০০৯-১০ মৌসুমে মোহামেডানের জার্সিতে প্রিমিয়ার লীগে যাত্রা শুরু করা বিকেএসপির সাবেক ছাত্র আলমগীর কবির রানা প্রায় দেড় দশক পর ফের ফিরেছেন মোহামেডানে। মাঝে প্রায় আট বছর খেলেছেন জাতীয় দলে। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে মাঠ কাপিয়েছেন বসুন্ধরা কিংস, শেখ জামাল, মুক্তিযোদ্ধা এবং শেখ রাসেলের হয়েও। ১৫ বছর ধরে দাপটের সাথে মাঠ কাপানো রানা এবার মনোনিবেশ করতে চান মানব সেবায়।

শ্যামনগর পৌর নির্বাচনে অংশগ্রহণের নানা বিষয় নিয়ে তিনি বলেন, আগে থেকেই এলাকার প্রতি একটা টান বা ভালোবাসা কাজ করতো। ইতোপূর্বে বড় পরিসরে কাজ করা না হলেও শ্যামনগর ফুটবল একাডেমি নামে একটি প্রতিষ্ঠান করেছি। বয়স যখন কম ছিল, তখন মনে হতো শ্যামনগরের আরও অনেকে একটু অনুশীলনের সুযোগ পেলে জাতীয় দলে খেলতে পারবে। তাই ফুটবল একাডেমি করে তাদের নিয়ে কাজ শুরু করি। এরপর করোনাকালে যখন সবকিছু বন্ধ, তখন মানুষের দুঃখ দুর্দশা খুব কাছ তকে দেখেছি। তখন মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি যথাসাধ্য। এরপর সবসময়ই ভাবতাম শ্যামনগরের মানুষের প্রতি আমার দায়বদ্ধতার কথা। সেই দায়বদ্ধতা থেকেই মেয়র পদে নির্বাচনের জন্য মনস্থির করেছি।

ফুটবলের মাঠ থেকে সরাসরি নির্বাচনের মাঠে আসতে কাদের দ্বারা উদ্বুদ্ধ হলেন? জানতে চাইলে তিনি বলেন, মাশরাফি ভাইকে তো আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি। তিনি মাঠে কি চমৎকার নেতৃত্ব দেন, ঠিক একইভাবে এখন নড়াইলে নেতৃত্ব দিচ্ছেন। আর ব্যারিস্টার সুমন ভাইয়ের কথা তো না বললেই নয়। তারা আমাদের আগামীর পথ দেখাচ্ছে।

নির্বাচনে বিজয়ী হলে শ্যামনগর পৌরবাসীর জন্য কি কি করবেন? এমন প্রশ্নে তিনি বলেন, শ্যামনগরকে মডেল পৌরসভায় রূপান্তর করবো। পৌর এলাকার রাস্তাঘাট অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা অগ্রাধিকার ভিত্তিতে উন্নত করা হবে। এছাড়া ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতা দূর করা হবে। বাজারঘাটের উন্নয়ন করা হবে। মশা নিধনে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। হয়রানি ও দুর্নীতিমুক্ত সেবার মাধ্যমে পৌরবাসীর অধিকার নিশ্চিত করা হবে।

রানা বলেন, আমাকে অনেকেই বলেন আমি একজন সৌভাগ্যবান খেলোয়াড়। কারণ আমি যখনই যে দলে খেলেছি, সেই দল চ্যাম্পিয়ন বা রানার্স আপ হয়েছে। অর্থাৎ প্রত্যেক ট্রফির স্বাদ আমি পেয়েছি, যা সব খেলোয়াড়ের কপালে জোটে না। ঠিক তেমনিভাবেই শ্যামনগর পৌর নির্বাচনে চমক দেখাবো ইনশাল্লাহ।

নির্বাচনী প্রচারণা নিয়ে তিনি বলেন, আমি অবাক হয়েছি। আমি যখন কোনো এলাকায় যায়, মানুষ যখন জানতে পারে রানা এসেছে, সবাই হুমড়ি খেয়ে পড়ে। আমি তো অবাক এতো মানুষ আমাকে চেনে, আমাকে ভালোবাসে? সবাই আমার মাথায় হাত রেখে দোয়া করে দেন। মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ হই। আমার উৎসাহ আরও বেড়ে যায়।

এসময় ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, শ্যামনগর পৌরসভা একদম নতুন। পৌরবাসীর প্রতি অনুরোধ নতুন এই পৌরসভায় আপনারা এমন একজনকে ভোট দিয়ে মেয়র বানাবেন, যে কি না মানুষের জন্য কাজ করবে, সততা ও জবাবদিহিতার সাথে পৌরসভা পরিচালনা করবে। হয়রানি ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করবে।

প্রসঙ্গত, সাতক্ষীরার ২য় পৌরসভা হিসেবে নবগঠিত শ্যামনগর পৌরসভার নির্বাচনী তফশীলের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরাতন সাতক্ষীরায় নিজ বাড়ি থেকে বিধবা নারীর মরদেহ উদ্ধার

দৌলতদিয়ায় ফের তলিয়ে গেল বাস, রক্ষা পেলেন চালক-হেলপার-যাত্রীরা

শ্যামনগরে ব্যতিক্রমী পদযাত্রা, বৃক্ষ দত্তক গ্রহণ ও পরিবেশ রক্ষার শপথ

দেবহাটায় ঘের কর্মচারীর ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার!

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

১০

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

১১

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

১২

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

১৩

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১৪

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১৫

রামিসা হত্যা মামলার রায় রোববার

১৬

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১৭

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৮

ব্যাংক ঋণে চলছে সরকার

১৯

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705