বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৭ এপ্রিল ২০২৩, ১:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ম্যানগ্রোভ চিংড়ি চাষের মাধ্যমে সুনীল অর্থনীতির উন্নয়ন বিষয়ক কর্মশালা

বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সমন্বিত ম্যানগ্রোভ চিংড়ি চাষের মাধ্যমে সুনীল অর্থনীতির উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় ও মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট এর কারিগরি সহযোগিতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একোয়াকালচার বিভাগ এই কর্মশালার আয়োজন করে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার মুন্সিগঞ্জস্থ টাইগার পয়েন্টে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মেরিন সাইন্স অনুষদের ডীন প্রফেসর ড. এ. এম. সাহাবউদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিচুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার ও বুড়িগোয়ালিনী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রউফ।

বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশ সরকার সুনীল অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে উপকূলীয় অঞ্চলে চিংড়ী চাষ একটি অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্র। সমন্বিত ম্যানগ্রোভ চিংড়ি চাষ (আইএমএস) পদ্ধতি হল ম্যানগ্রোভ রক্ষা করে চিংড়ি উৎপাদন। এই পদ্ধতি ভিয়েতনাম, ফিলিপাইন, থাইল্যান্ড এবং ভারতসহ অনেক দেশে টেকসই চিংড়ি চাষ পদ্ধতি হিসেবে অনুশীলন করা হচ্ছে। ম্যানগ্রোভ সংরক্ষণের মাধ্যমে পরিবারের আয় বৃদ্ধির জন্য এই মডেলটিকে সর্বোত্তম অনুশীলন হিসাবে বিবেচনা করা হচ্ছে। সমন্বিত ম্যানগ্রোভ চিংড়ি চাষ আর্থ-সামাজিক এবং পরিবেশগত উৎপাদনশীলতার জন্যও গুরুত্বপূর্ণ। আইএমএস চিংড়ি চাষে কম বিনিয়োগ প্রয়োজন এবং এটি উপকূলবাসীর নিয়মিত আয়ের সাথে জীবিকার বৈচিত্র্যও প্রদান করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!