বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ৬:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ক্রিকেট টুর্নামেন্টে গণমুখী সংঘের জয়

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর গ্রুপ পর্বের শেষ খেলায় ৪ রানে জয়লাভ করে সেমিফাইনালে উঠেছে গণমুখী সংঘ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ম্যাচে ইয়ং বলাকা ক্রীড়া চক্রকে পরাজিত করে তারা।

খেলায় গণমুখী সংঘ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ওপেনে নামেন শাহাজান ও টিপু। দলীয় ১৩ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে। ইয়ং বলাকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে মাত্র ১০৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় গণমুখী সংঘ। ব্যাটিং ব্যর্থতার মধ্যেও দলের হয়ে আশিক ২৭ (২৪) ও দলীয় অধিনায়ক রিপন ১৯ (২৬) রান করে। ইয়ং বলাকার মুরাদ ও সাকিব ৩টি এবং সোহেল ২টি করে উইকেট লাভ করে।

১০৭ রানের টার্গেটে ওপেনিংয়ে নামেন তনু ও আমিনুল। গণমুখী সংঘের আশরাফুলের প্রথম ওভারের দ্বিতীয় বলে তনু ও পঞ্চম বলে আমিন ক্লিন বোল্ড হলে চাপে পড়ে যায় ইয়ং বলাকা। ১৯ ওভারে দলীয় ৯৭ রানে ৫ উইকেট হারায় তারা। শেষ ওভারে ইয়ং বলাকা ক্রীড়া চক্রের মাত্র ৮ রানের প্রয়োজন হলেও তারা মাত্র ৩ রান করতে সক্ষম হয়। ফলে ৪ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ং বলাকা ক্রীড়া চক্র।

ইয়ং বলাকা ক্রীড়া চক্রের পক্ষে আমিনুল ৪২ (৪৫) রান করেন।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন গণমুখীর আশরাফুল।

বুধবার একই মাঠে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে শক্তিশালী এরিয়ান্স ক্লাব ও তুফান স্পোর্টিং ক্লাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০