বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ জুলাই ২০২৪, ৫:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রথমবার কোপা আমেরিকার মঞ্চ মাতাবেন শাকিরা

বিনোদন ডেস্ক: কলম্বিয়ান গায়িকা শাকিরার পরিচিতি কিংবা জনপ্রিয়তা বিশ্বব্যাপী। সুপার বোল এবং তিনটি বিশ্বকাপের মতো বড় বৈশ্বিক ইভেন্টে পারফরম্যান্স করে নজর কেড়েছেন তিনি।
এবার কোপা আমেরিকার ফাইনালে মঞ্চ মাতাবেন শাকিরা।

আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ফাইনাল। এর মধ্যবিরতিতে মঞ্চ মাতাতে দেখা যাবে পপ তারকা শাকিরাকে। বিষয়টি লাতিন আমেরিকার আমেরিকার ফুটবলের মহাদেশীয় নিয়ন্ত্রক সংস্থা কনমেবল থেকে মঙ্গলবার (৯ জুলাই) নিশ্চিত করা হয়েছে।

প্রথমবারের মতো কলম্বিয়ান গায়িকা ফুটবলের এই টুর্নামেন্টে পারফর্ম করবেন। রাত ৮টায় নির্ধারিত ম্যাচের মধ্যবিরতিতে (হাফ টাইম) গান গাইবেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল ম্যাচে প্রায় ৫৪ হাজার লোক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

কনমেবলের সভাপতি আলেহান্দ্রো ডোমিনগেজ এক বিবৃতিতে বলেছেন, শাকিরা একজন অসাধারণ দক্ষিণ আমেরিকান তারকা যিনি সমগ্র বিশ্বকে মুগ্ধ করেছেন। তার গানগুলো গ্রহের প্রতিটি কোণে গাওয়া হয় এবং সবাইকে নাচের তালে মাতিয়ে দিয়ে তার শিল্পকে একটি বৈশ্বিক ঘটনায় রূপান্তর করে, যা সীমানা অতিক্রম করে লাখ লাখ মানুষ উপভোগ করে৷ আমরা নিশ্চিত যে কোপা আমেরিকা ইউএসএ ২০২৪-এ তার পারফরম্যান্স খেলাধুলার মাধ্যমে সুস্থতা এবং ঐক্যের বার্তাকে প্রতিফলিত করবে।

কার্ডি বি কে ফিচার করা তার গান ‘পুন্তেরিয়া’ ২০২৪ কোপা আমেরিকা কনমেবল কভারেজের অফিসিয়াল গান। মার্কিন যুক্তরাষ্ট্রে কনমেবল এবং কনকাকাফ-এর ১৬টি দলের অংশগ্রহণে এবারের কোপা আমেরিকা গেল ২০ জুন শুরু হয়ে ১৪ জুলাই শেষ হবে।

এদিকে, মার্চ মাসে নিজের ১২তম স্টুডিও অ্যালবাম ‘লা মুজেরেস ইয়া নো লোরান’ মুক্তি দেন শাকিরা। এরপর বিলবোর্ড ২০০-এ ১৩ নম্বরে অবস্থান করছে এবং শীর্ষ অ্যালবাম বিক্রিতে ২ নম্বরে উঠে এসেছে এটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০