বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ জুলাই ২০২৪, ৩:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কোটা আন্দোলন: স্লোগানে উত্তাল রাজু ভাস্কর্য এলাকা

ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরির সব গ্রেডে যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে এবং বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।

সোমবার (১৫ জুলাই) দুপুর সোয়া ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়।
এ সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে ওই এলাকা।

বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা যোগ দিয়েছেন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে আসতে দেখা যায়।

বিক্ষোভ সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘কে রাজাকার কে রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ সমাবেশে প্রধানমন্ত্রীর উদ্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সম্বনয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনি ২ শতাংশ নিয়ে পড়ে আছেন। ৯৮ শতাংশকে বানিয়ে দিলেন রাজাকার। একটা দেশের ৯৮ শতাংশ শিক্ষার্থী রাজাকার হতে পারে না। আপনার বক্তব্য কল্পনাপ্রসূত। অতিদ্রুত বক্তব্য প্রত্যাহার করুন।

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, পদ যেদিন চলে যাবে তখন কেউ ভাইকে চিনবে না। আপনারা আহ্বান জানাই আপনারা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন। সাধারণ শিক্ষার্থীদের ওপর যদি একবার হাত তোলা হয় ভাত ভেঙে দেওয়া হবে।

তিনি আরও বলেন, ছাত্রলীগের বন্ধুদের কাছে জানতে চাই আপনার লেখাপড়া আর কতদিন? আপনারা পায়ের জুতা নেতাদের পেছনে ক্ষয় না করে পড়াশুনায় মনোনিবেশ করুন। সময় গেলে আর করার কিছুই থাকবে না। পদ চলে গেলে হলের সিটটাও থাকবে না।

এর আগে, সাম্প্রতিক চীন সফর নিয়ে রোববার এক সংবাদ সম্মেলনে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তারা দাবি করছেন মুক্তিযোদ্ধাদের নাতিরা কোটা সুবিধা পেতে পারবেন না। আমার প্রশ্ন হচ্ছে-তাহলে কী রাজাকারের নাতিপুতিরা চাকরির ক্ষেত্রে কোটা সুবিধা পাবে?’

প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মধ্যরাতে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। ‘তুমি কে আমি কে? রাজাকার’ স্লোগান দিতে দেখা যায় কোটা আন্দোলনকারীদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৩

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৪

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৫

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৬

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৭

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৮

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

৯

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১০

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১১

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১২

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৩

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৪

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৭

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৮

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

১৯

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

২০