বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৩১ জুলাই ২০২৪, ৬:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৬৬ মি.মি. বৃষ্টিপাতেই জলাবদ্ধ হয়ে পড়েছে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকা

ùS

ডেস্ক রিপোর্ট: সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়েছে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকা। তলিয়ে গেছে রাস্তা-ঘাট। এতে চলাচলে মারাত্মক দুর্ভোগে পড়ছেন পৌরবাসী।

বুধবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত থেমে থেমে ভারী বর্ষণের ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে।

সরেজমিনে সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান, মুন্সীপাড়া, মুনজিতপুর, কাটিয়া, সুলতানপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পানি নিষ্কাশনের কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাস্তা-ঘাট। অনেকের বাড়ির উঠানেও জমেছে পানি।

সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ সংলগ্ন এলাকার আজিজুল ইসলাম বলেন, বৃষ্টিতে কলেজ মাঠসহ কলেজ-পুরাতন সাতক্ষীরা সড়ক তলিয়ে গেছে। একে তো সড়কটি চলাচলের অযোগ্য, তার উপর বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় চলাচলে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এমন অবস্থা যে, চলাচল করতে গিয়ে মানুষ দুর্ঘটনার শিকারও হতে পারে।

কাটিয়ার নাহিদ হাসান লিটু জানান, তাদের এলাকায়ও পানি জমে গেছে। ড্রেন বদ্ধ হয়ে আছে। নিষ্কাশনের কোনো পথ নেই। রাস্তার উপর পানি জমেছে। প্রতিবছরই এই অবস্থার সৃষ্টি হয়। পৌর কর্তৃপক্ষের যেন কোন দায় নেই?

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ বলেন, সাতক্ষীরা পৌরসভায় কার্যকর কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। এতে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এমনিতেই পৌরসভার রাস্তা-ঘাটের বেহাল দশা। তার উপর বর্ষা মৌসুমে পানি জমে দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। এসব বিষয়ে পৌর কর্তৃপক্ষ নির্বিকার।

সাতক্ষীরা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, বুধবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সাতক্ষীরায় ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা

সোলাইমান কবির ও আশেক এলাহী মুন্নার নেতৃত্বে শ্যামনগরে বিএনপির আহ্বায়ক কমিটি

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

কয়রায় গাছের চারা বিতরণ ও বসতবাড়ি উদ্বোধন

১০

নিমে বাঁচে দাঁত ও পরিবেশ || ‎তারিক ইসলাম

১১

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

১২

রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

১৩

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

১৪

খুলনায় রেজাউল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

১৫

আগামী সপ্তাহে কিছুটা ও পরের সপ্তাহে গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে: প্রতিমন্ত্রী

১৬

এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

১৭

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো

১৮

সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আটক

১৯

শাপলা গণহত্যা, হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০
error: Content is protected !!