বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করার দাবি

সুলতান শাহজান: জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করার দাবি জানিয়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে লিডার্স এর শ্যামনগর শাখা অফিসে উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভায় এই দাবি জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ফোরামের সম্পাদক, শিক্ষক ও সাংবাদিক রনজিত বর্মণ, বীর মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল, আতরজান মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ, মহিলা ইউপি সদস্য দেলোয়ারা বেগম প্রমুখ।

উপস্থিত সকলের উপস্থিতিতে ৯ সদস্য বিশিষ্ট ফোরামের কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়। এ সময় লিডার্স এর প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী জি. এম মোশারাফ হোসেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলে সংকট বাড়ছে। এই সংকট কৃষি, পানি ও স্বাস্থ্য ক্ষেত্রে আরও ব্যাপক হারে বাড়ছে। উপকূলীয় অঞ্চলের এই সংকট বাংলাদেশের অন্যান্য অঞ্চলের চেয়ে ভিন্ন। এখানে মানুষকে দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়। দুর্যোগের সাথে লড়াই করে টিকে থাকতে না পেরে শত শত মানুষ নিজ বাসভূমি ছেড়ে অন্যত্র পাড়ি জমাচ্ছে।

উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণের প্রস্তাব তুলে ধরে বক্তারা আরও বলেন, উপকূলীয় অঞ্চলে বেড়িবাঁধ নির্মাণের জন্য একনেকে যে বাজেট অনুমোদন হয়েছে তার কাজ এখনও শুরু হয়নি। বর্ষা মৌসুমে আবারও বেড়িবাঁধ ভেঙ্গে এলাকা ডুবে মানুষের স্বপ্ন তলিয়ে যাবে। এটা অমানবিক।

বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে জীবন-জীবিকা, সম্পদ, খাদ্য, পানি, বাসস্থান, কৃষির উপর নেতিবাচক প্রভাব উপকূলীয় মানষকে বিষিয়ে তুলেছে। আজ মানুষ অসহায় হয়ে সরকারের কাছে বার বার উপকূল রক্ষার আবেদন তুলে ধরেছে। কিন্তু এখনও এর কোন সমাধান আসেনি। উপকূলের মানুষ ও জীববৈচিত্র্য রক্ষার জন্য সরকারের কাছে উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করার দাবি করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০