বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৩ জুলাই ২০২৩, ৬:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশের সব হাসপাতালে ডেঙ্গু কর্নার, মেডিকেল কলেজে ডেডিকেটেড ওয়ার্ড চালু

ডেস্ক রিপোর্ট: দেশের সব হাসপাতালে ডেঙ্গু কর্নার ও মেডিকেল কলেজে ডেডিকেটেড ওয়ার্ড চালু করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গু চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সেগুলোতে পৃথক ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালগুলোতে ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড চালু করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি নিয়ে গত ১০ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে ও গত ৯ জুলাই স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপগুলো উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১. ক্রমবর্ধমান ডেঙ্গুরোগীর রোগ নির্ণয় সুবিধার্থে সব সরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্ট ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

২. সরকারি সব হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ও ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালে ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড চালু করা হয়েছে।

৩. ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর জন্য মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, টিভিতে স্ক্রল, রেডিও বার্তা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা বাড়ানো হয়েছে।

৪. ঢাকা শহরে ক্রমবর্ধমান ডেঙ্গুরোগীর সেবা নিশ্চিত করতে মহাখালীর ৮০০ শয্যাবিশিষ্ট ডিএনসিসি হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়েছে।

৫. সব হাসপাতালে চিকিৎসকদের ডেঙ্গু বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ডেঙ্গু জ্বরজনিত মৃত্যু কমাতে আপডেটেড ডেঙ্গু চিকিৎসা গাইডলাইন সরবরাহ করা হয়েছে।

৬. স্বাস্থ্য অধিদপ্তর থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

৭. জরুরি প্রয়োজনে স্বাস্থ্যসেবা পেতে ১৬২৬৩ হটলাইন সেবা চালু রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে কাপড়ের দোকান লুট, ২৩ বস্তা মালামাল উদ্ধার

১

জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল

২

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

৩

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

৪

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

৫

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

৬

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

৭

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

৮

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

৯

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

১০

জবি ছাত্রী হলে চুরি

১১

জনবল সংকটে কয়রা শিক্ষা অফিসে অচলাবস্থা!

১২

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, মুখ্যমন্ত্রী গ্রেফতার

১৩

কালিগঞ্জে সড়কের মাঝখানে কালভার্ট ভেঙে দুর্ঘটনার শংকা!

১৪

গদাইপুরের চারার কদর দেশজুড়ে

১৫

কালিগঞ্জে মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসবের আমেজ, আমিয়ানে ব্যতিক্রমী আয়োজন

১৬

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৭

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১৮

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

১৯

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

২০