বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১২ আগস্ট ২০২৪, ৭:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ

তালা প্রতিনিধি: সরকার পতনের পর তালায় রাজনৈতিক ও সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। আতংকিত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখন ব্যক্তিস্বার্থে জমি দখল, হামলা, ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজি করে যাচ্ছে। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতংক ও উদ্বেগ কাজ করছে। এ অবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তালায় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ আগস্ট) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের আয়োজনে সংস্থার তালাস্থ প্রশিক্ষণ কেন্দ্রে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে সভাপতিত্ব করেন, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, তালা সেনা ক্যাম্পে দায়িত্বরত ক্যাম্প কমান্ডার মেজর কামরুল ইসলাম।

সংলাপে তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সনজয় বিশ^াস, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দীন ও আলাউদ্দীন জোয়ার্দ্দার, বিএনপি নেতা শেখ জিল্লুর রহমান, আবুল কালাম, অধ্যাপক মোশারফ হোসেন, মির্জা আতিয়ার রহমান, জোয়ার্দ্দার ফারুক হোসেন, জামায়াত নেতা মুজিবর রহমান, মোস্তাফিজুর রহমান রিন্টু, শিক্ষক অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক অচিন্ত্য সাহা, সাবিনা ইয়াসমিন, গাজী জাহিদুর রহমান, এনজিও প্রতিনিধি শফিকুল ইসলাম, শাহনেওয়াজ কবির শাওন, জাহিদ আমিন শাশ^ত, সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হান, এমএ ফয়সাল, এসএম নাহিদ হাসান, ধর্মীয় নেতা প্রদ্যুৎ কুমার, ব্যবসায়ী নেতা আব্দুল মান্নান, মো. আব্দুল্লাহ সরদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. ইদ্রিস আলী, আব্দুল কাদের, যুব সংগঠনের প্রতিনিধি ইমরান রাব্বী প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় তালা উপজেলায় দায়িত্বরত সেনাবাহিনীর মেজর কামরুল ইসলাম বলেন, উপজেলার কোথাও কোনও অরাজকতা, লুটপাট, অগ্নিসংযোগ ও চাঁদাবাজি বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের আর যেন কোন প্রকার ক্ষতিসাধন না হয় সেদিকে সকলকে নজর দিতে হবে। কেউ যাতে কোন ধরণের হয়রানির শিকার না হয় সে ব্যাপারেও নজর রাখা হবে। তিনি বলেন, ইতোপূর্বে যারা এধরনের সহিংসতা সৃষ্টি করেছেন এবং জমি দখলসহ ঘর-বাড়ি ভাঙচুর করেছেন অচিরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতার দেয়াল স্থাপন

১

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা

২

শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা

৩

শ্যামনগরে উপকূল দিবসের কর্মসূচিতে শিশুরা আকলো উপকূলের ঝুঁকির ছবি

৪

চাম্পাফুলের বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

৫

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

৬

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

৭

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

৮

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

৯

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

১০

শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

১১

মৌতলায় সার মজুদের দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

১২

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

১৩

সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

১৪

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

১৫

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

১৬

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

১৭

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

১৮

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

১৯

সাতক্ষীরা প্রেসক্লাবের স্মরণসভা: জিএম নূর ইসলাম ছিলেন একজন দৃঢ়চেতা মানুষ

২০