বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ অক্টোবর ২০২৪, ৬:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হঠাৎ যে কারণে দুবাই পাড়ি দিচ্ছেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নাম পূর্ণিমা। নব্বই দশকের শেষদিকে সিনেমায় তার আবির্ভাব। নায়ক রিয়াজের বিপরীতে ‌‘এ জীবন তোমার আমার’ সিনেমা্ দিয়ে ঢালিউডে পা রাখেন তিনি। জাকির হোসেন রাজু পরিচালিত গান-গল্প ও তারকাশিল্পীদের অভিনয়ের মুন্সিয়ানায় সমৃদ্ধ রোমান্টিক গল্পের ছবিটি দর্শকের মনে আজও মুগ্ধতা ছড়ায়।

এরপর পূর্ণিমা রোমান্টিক ছবির নায়িকা হিসেবে শাবনূর-পপিদের মজবুত প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। কাজ করেছেন অ্যাকশন, সামাজিক, দেশাত্মবোধক গল্পের ছবিতেও। সাহিত্যধর্মী কিছু সিনেমায়ও গ্ল্যামারাস পূর্ণিমা অভিনয়ের জাত চিনিয়েছেন। টিভি নাটক, উপস্থাপনা ও বিজ্ঞাপনেও কাজ করে পেয়েছেন ছোটপর্দার দর্শকের কাছে গ্রহণযোগ্যতা।

বর্তমানে অভিনয়ে খুব একটা নিয়মিত নন। স্বামী-সংসার সামলেই বলা চলে দিন কাটে তার। মাঝে মধ্যে দেখা যায় শোবিজে নানান রকম কাজে অংশ নিতে। এবার একটি জুয়েলারি প্রতিষ্ঠানের প্রচারণায় অংশ নিতে দুবাই যাচ্ছেন পূর্ণিমা। তার সঙ্গে এই সফরে থাকবেন আরও একঝাঁক তারকা।

জানা গেছে, প্রতিষ্ঠানটির একটি শোরুম উদ্বোধন হবে দুবাই শহরে। সেখানে উপস্থিত থাকবেন পূর্ণিমা। তার সঙ্গী হবেন শাকিব খান, কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলসহ আরও অনেকে।

পূর্ণিমা দুবাই যাওয়ার দিনক্ষণ জানিয়ে বলেন, আগামী ২৬ অক্টোবর জুয়েলারি প্রতিষ্ঠানটির নতুন শাখা উদ্বোধন হবে। এর আগেই সেখানে পৌঁছাবেন পূর্ণিমারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!