বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২৩ নভেম্বর ২০২৩, ৬:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নির্ণয়ে ৫ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

দেবহাটা প্রতিনিধি: ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নির্ণয়ে সাতক্ষীরার দেবহাটায় ৫ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের প্রত্যন্ত জনপদ নাংলা কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের মধ্যদিয়ে ক্যাম্পটি সম্পন্ন হয়।

এরআগে ১১ নভেম্বর আটশতবিঘা কমিউনিটি ক্লিনিকে, ১৩ নভেম্বর শশাডাঙ্গা কমিউনিটি ক্লিনিকে, ১৫ নভেম্বর কাটমহল কমিউনিটি ক্লিনিকে ও ২০ নভেম্বর সুবর্ণাবাদ কমিউনিটি ক্লিনিকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা নেন অন্তত সাড়ে ১২শ মানুষ।

বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলো’র বাস্তবায়নে এবং আমেরিকেয়ারস ফাউন্ডেশন ইনকর্পোরেটেড’র অর্থায়নে বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় ক্যাম্প আয়োজন ও রেফারেল’র মাধ্যমে বিনামূল্যে এসব প্রত্যন্ত এলাকার নারী-পুরুষকে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নির্ণয়ে প্যাথলজিক্যাল পরীক্ষা করা হয়।

প্রকল্পের প্রাথমিক পর্যায়ে উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে কুলিয়া ও নওয়াপাড়া ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলো সমৃদ্ধকরণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষকে কমিউনিটি ক্লিনিকমুখী করতে কাজ করছে সংস্থাটি।

ফ্রি মেডিকেল ক্যাম্পে আমেরিকেয়ারস ফাউন্ডেশন ইনকর্পোরেটেড’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ এবিএম কামরুল আহসান, আশার আলো’র নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ, প্রকল্প সমন্বয়কারী ডা. জি এম ইমতিয়াজ আহমেদ, নলতা হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট আব্দুস সবুর, প্রকল্প অফিসার আলমগীর হোসেন, হিসাবরক্ষক ফজলুল হক, স্বাস্থ্যকর্মী রবিউল ইসলাম, আল-আমিন হোসেন, মাধবী মন্ডল, রিক্তা পারভীন, রাকিবা সুলতানা, শেফালি পারভীন, রবিউল ইসলাম, ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশীরা পর্যটক টানছে, বাংলাদেশ কেন পিছিয়ে || মো: মামুন হাসান

১

দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে খালি থালা ও কলস হাতে নিয়ে বিক্ষোভ

২

টাকার অভাবে চিকিৎসা বন্ধ বিধবা মর্জিনার, সাহায্যের আবেদন

৩

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা: অ্যাটর্নি জেনারেল

৪

গাজীপুরে শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেলে ছত্রভঙ্গ

৫

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

৬

তৃতীয় বিয়ে বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির

৭

ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

৯

ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

১০

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনসহ আটক ৩

১১

উপকূলে আলো ছাড়াচ্ছে সরমা রানীর ‘নিরাপদ কৃষি’

১২

শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু

১৩

শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

১৪

সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরণে অ্যাডভোকেসি

১৫

উপকূলীয় বন প্রতিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কমিউনিটির অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

১৬

সাতক্ষীরায় সেতুবন্ধনগড়ি নেটওয়ার্কের সভা

১৭

খুলনা জেলা চ্যাম্পিয়ন কয়রা উপজেলা দলের খেলোয়াড়দের সংবর্ধনা

১৮

আ.লীগকে বিলুপ্ত ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট

১৯

দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে পটগান

২০
error: Content is protected !!