বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৮ আগস্ট ২০২৪, ৫:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঘের আক্রমণ থেকে বাঁচলেও বন বিভাগের হাত থেকে রেহাই পাচ্ছেন না টাইগার কামাল

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় বাঘের আক্রমণ থেকে বেঁচে ফিরলেও বনবিভাগের হাত থেকে রক্ষা পাচ্ছেন না কামাল হোসেন ওরফে (টাইগার) কামাল।

রোববার (১৮ আগস্ট) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কামাল হোসেন বনবিভাগের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন।

তিনি বলেন, সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ২০১১ সালে আমি বাঘের আক্রমণের শিকার হই। মারাত্মক আহত অবস্থায় আমার সঙ্গীরা দীর্ঘ ৬ ঘণ্টা পর বাঘের কবল থেকে তাকে উদ্ধার করে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করে। দীর্ঘ ২ বছর চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে পুনরায় জীবিকার তাগিদে সুন্দরবনে মাছ ধরা শুরু করি। তবে নিষিদ্ধ সময়ে সুন্দরবনে প্রবেশ করা থেকে বিরত ছিলাম। বর্তমানে মাথার সমস্যার পাশাপাশি চোখের সমস্যা নিয়ে চিকিৎসাধীন আছি। এলাকার লোকজনের সহায়তায় চিকিৎসা চালিয়ে যাচ্ছি। এতো কিছুর পরেও বন আইনে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করছে বন বিভাগ।

তিনি সংবাদ সম্মেলনে আরও জানান, ইতোমধ্যে আমার বিরুদ্ধে মিথ্যা ৪টি মামলা দায়ের করা হয়েছে। আমি এ সকল মামলায় জেল হাজতও খেটেছি।

সংবাদ সম্মেলনে তিনি মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১০

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১১

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১২

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৩

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৫

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৬

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১৭

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১৮

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৯

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

২০