
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বিকালে কালিগঞ্জ ব্রীজের দক্ষিণ পাশে কালিগঞ্জ উপজেলার বিএনপির নেতা শেখ মনিরুল ইসলাম মনুর সভাপতিত্বে ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মোঃ আলাউদ্দিন।
তিনি বলেন, বাংলার মাটিতে আর কখনো ফ্যাসিবাদী সরকারের স্থান হবে না। আমরা তারেক রহমানের নেতৃত্বে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে কাজ করতে চাই।
বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এড. আশেক এলাহী মুন্না, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙুর, সাবেক সাধারণ সম্পাদক আসাদুর রহমান আছু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুলফিকার সিদ্দিকী, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক আব্দুস সেলিম, শ্যামনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরজাহান ঝর্ণা, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মজিদ।
এসময় উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ আলমগীর হোসেন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শোকর আলী, উপজেলা তাঁতী দলের সদস্য সচিব ফারুক হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল আলিম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব ছোটন, উপজেলা নাগরিক দলের আহবায়ক হারুন অর রশিদ জয়নাল, উপজেলা জাসাস এর আহবায়ক মুরশীদ আলী, সদস্য সচিব মারুফ বিল্লাহ প্রমুখ।

মন্তব্য করুন