বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩ সেপ্টেম্বর ২০২৪, ৭:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে ৯১টি শিক্ষা প্রতিষ্ঠান সংস্কারের বরাদ্দ লোপাটের অভিযোগ

কালিগঞ্জ প্রতিনিধি: কথায় আছে ‘কাজীর গরু কিতাবে আছে গোয়ালে নেই’। ঠিক তেমনি অধিকাংশ প্রতিষ্ঠানের প্রধান জানেনই না যে তাদের প্রতিষ্ঠান সংস্কারে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল।

জানা গেছে, ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত উপজেলার ১২টি প্রাথমিক বিদ্যালয় এবং ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত ৭৯টি ভোট কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত দেখিয়ে বরাদ্দের প্রায় কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।

খোঁজখবর নিয়ে জানা গেছে, ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত দেখিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ১৩-৬-২০২৪ তারিখে ৩৮.০১.০০০০০.৫০০.২০.১৩৩.২২-১৭৭১ নং স্মারকে সারাদেশের ১১৬৩টি প্রাথমিক বিদ্যালয় মেরামতের জন্য ১২ কোটি ২৫ লক্ষ ৮২ হাজার টাকা বরাদ্দ দেয়। এরমধ্যে কালিগঞ্জ উপজেলাযর ১২টি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৭ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। যা ২/১টি প্রতিষ্ঠান ব্যতীত বাকীগুলোতে কোন কাজ না করেই সমুদয় টাকা উত্তোলনপূর্বক আত্মসাতের ঘটনা ঘটেছে।

বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় (১ লক্ষ), নামাজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় (১ লক্ষ), গোবিন্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় (১ লক্ষ), শুইলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫০ হাজার), মাগুরালি সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫০ হাজার), নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫০ হাজার), বাগবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫০ হাজার), ঘুসুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার (৫০ হাজার), চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫০ হাজার), চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫০ হাজার), গড়ুই মহল সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫০ হাজার) এবং এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫০ হাজার)।

এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দীর নিকট জানতে চাইলে তিনি কিছুই জানেন না বলে জানান।

একইভাবে গত ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ৭৯টি ভোট কেন্দ্র সংস্কারের জন্য ১ লক্ষ টাকা করে ৭৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে, কোন ভোটকেন্দ্র সংস্কার না করেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মিলে পরস্পর যোগসাজসে সমুদয় টাকা আত্মসাৎ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০