বাংলাদেশ, বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৪ সেপ্টেম্বর ২০২৪, ৩:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সামিউল মনির সভাপতি, মোস্তফা কামাল সম্পাদক

সুলতান শাহাজান, শ্যামনগর: দীর্ঘ একযুগ পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনের ভোটগ্রহণ করা হয়।

এতে সভাপতি পদে সামিউল ইমাম আজম মনির এবং সাধারণ সম্পাদক পদে এস.এম মোস্তফা কামাল নির্বাচিত হয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নির্বাচনে মোট ৪০ জন ভোটারদের মধ্যে ৩৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

এতে সভাপতি পদে সমকালের সামিউল ইমাম আজম মনির পান ৩১ ভোট ও আলোকিত বাংলাদেশের আলমগীর সিদ্দিকি পান ০৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে সুপ্রভাত সাতক্ষীরার এস.এম মোস্তফা কামাল ১৫ ভোট, ভোরেরপাতার মনিরুজ্জামান মুকুল ৭ ভোট, অধিকরণের জিএম কামরুজ্জামান ৮ ভোট ও দেশ সংযোগের আছাদুজ্জামান লিটন ৮ ভোট পেয়েছেন।

নির্বাচন কমিশনার উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি এবং সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি মাসুম বিল্লাহ উপস্থিত থেকে এই ফলাফল ঘোষণা করেন।

এর আগে ভোট গ্রহণ করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জি.এম মুনসুর আলম, সদস্য সচিব জি.এম মোহাম্মদ আলী ও সদস্য এস.এম আলমগীর হায়দার।

এছাড়া আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন সহ-সভাপতি জাহিদ সুমন, যুগ্ম সম্পাদক তপন কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, দপ্তর সম্পাদক মেহেদী হাসান মারুফ ও অর্থ সম্পাদক সোহরাব হোসেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ, অবাঞ্ছিত ঘোষণা

জামায়াত এমপির বিয়ে বিতর্কে নতুন মোড়, এবার কাজীর অডিও ভাইরাল

দেশের ১৭ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

১১৫ দিন পর দেশে ফিরেছেন হরমুজ প্রণালির কাছে আটকে থাকা ১৭ নাবিক

ইরানে টানা ১১তম রাতে মার্কিন হামলা

বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর?

‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি

জামায়াত এমপি গাজীর বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার অভিযোগ

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

১০

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

১১

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

১২

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

১৩

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

১৪

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

১৫

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৬

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

১৭

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

১৮

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

১৯

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা

২০
error: Content is protected !!