বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৯ জুন ২০২৩, ১:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চার্জার ফ্যানে আগুন লেগে একই পরিবারের ৫ জন দগ্ধ

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে চার্জার ফ্যানে আগুন লেগে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৯ জুন) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, মো. আব্দুস সালাম মন্ডল (৫০), বুলবুলি বেগম (৪০), সোনিয়া আক্তার (২৭), টুটুল (২৫) ও মেহজাবিন (৭)।

সোহাগ নামে একজন তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন। তিনি জানান, চার্জার ফ্যানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। এতে দগ্ধ হন তারা। তাদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম জানান, ফতুল্লার কাশিপুর এলাকায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে সোনিয়া আক্তারের শরীরের ৪২ শতাংশ পুড়ে গেছে, আব্দুস সালামের ৭০ শতাংশ, বুলবুলির ২৫ শতাংশ, টুটুলের ৬০ শতাংশ ও মেহজাবিন নামে এক শিশুর ৩৫ শতাংশ পুড়ে গেছে। সবার অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক মোহসীন বলেন, একই ঘরে ঘুমাচ্ছিলেন পরিবারের পাঁচজন সদস্য৷ রাতে ফ্যান বৈদ্যুতিক সংযোগের সঙ্গে লাগিয়ে ঘুমিয়ে পড়েন তারা। অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহে চার্জার ফ্যানে আগুন ধরে যায়। সেখান থেকে বিছানায় আগুন লেগে গেলে দগ্ধ হন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১০

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১১

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১২

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১৩

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১৪

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৬

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৭

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৮

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৯

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

২০
error: Content is protected !!