বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনজীর এখন অস্ট্রেলিয়ায়

ডেস্ক রিপোর্ট: দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার এড়াতে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, পর্তুগালসহ বিভিন্ন দেশ ঘুরে এখন অস্ট্রেলিয়ায় পরিবারসহ থিতু হয়েছেন।

গত ৮ সেপ্টেম্বর সিডনিতে অনুষ্ঠিত একটি ঘরোয়া মিটিংয়ে দেখা গেছে তাকে। সেখানকার একটি ছবি গণমাধ্যমের হাতে এসেছে। আর এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক কালের কন্ঠ।

কালের কন্ঠের বরাতে জানা যায়, অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশিরা বেনজীর আহমেদের অবস্থানের বিষয়টি লিখিতভাবে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন। এদিকে, সাবেক এই আইজিপি এবং তার পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জনের তথ্য-প্রমাণ পেয়েছে দুদকের অনুসন্ধান টিম।

দুদকের অনুসন্ধান টিম গত জুলাই মাসের শুরুতে কমিশনে তাদের প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেছে। সেখানে বেনজীর আহমেদ এবং তার পরিবারের সদস্যদের নামে মোট ৪৩ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ১৫২ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বেনজীর আহমেদের নামে মোট ৯ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৫৬৫ টাকা মূল্যের অবৈধ সম্পদের তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তার স্ত্রী জীশান মীর্জার নামে মোট ২১ কেটি ৩৪ লাখ ৫০ হাজার ৪৩ টাকা মূল্যের অবৈধ সম্পদের তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

এ ছাড়া তাদের বড় মেয়ে ফারহীন রিশতা বিনতে বেনজীরের নামে মোট আট কোটি ১০ লাখ ৮৯ হাজার ৬৯৬ টাকা মূল্যের এবং মেজো মেয়ে তাহসীন রাইসা বিনতে বেনজীরের নামে চার কোটি ৭৫ লাখ ৫৯ হাজার ৮৪৮ টাকা মূল্যের অবৈধ সম্পদের তথ্য-প্রমাণ পাওয়া গেছে। আদালতের আদেশে এসব সম্পদ জব্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সমবায়ের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিতে সভা

১

কেশবপুরে বিএনপি নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

২

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগ

৩

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

৪

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

৫

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

৬

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

৭

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন, আতংকে স্থানীয়রা

৯

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১১

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

১২

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

১৩

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

১৪

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

১৫

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

১৬

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

১৭

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

১৮

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১৯

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

২০