বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৯ জানুয়ারি ২০২৪, ৬:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাবুরায় বাঁধ রক্ষাকারী চরের গাছ কাটছে এলাকাবাসী, খবর পেয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

সুলতান শাহাজান/এম জুবায়ের মাহমুদ: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ৯নং সোরা গ্রামের চাঁদনীমুখা বাজার সংলগ্ন বাঁধ রক্ষাকারী চরের গাছ কেটে নিচ্ছে এলাকাবাসী। তবে, তাৎক্ষণিক খবর পেয়ে গাছ কাটা বন্ধ করেছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকালে তিনি সরজমিনে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধের নির্দেশ দেন। এর আগে সকাল থেকে ৯নং সোরা ও চাঁদনীমুখা গ্রামের মানুষ চাঁদনীমুখা বাজার সংলগ্ন বাঁধ রক্ষাকারী চরের গাছ কাটতে থাকে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, নদীর চরের আনুমানিক দুই থেকে তিনশ ছোট-বড় গাছ কেটে ফেলে রাখা হয়েছে। এছাড়া কিছু গাছ কেটে অনেকেই বাড়ি নিয়ে গেছে।

এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মঞ্জুর হোসেন বলেন, এলাকাবাসী নদীর চরের গাছ কাটছে- এমন খবর পেয়ে সেখানে গিয়ে তাদের গাছ কাটতে নিষেধ করি। একই সাথে প্রশাসনকে খবর দেই।

এ ব্যাপারে গাবুরা ইউনিয়নের বিট অফিসার আরিফ হোসেন জানান, থানার নির্দেশে বেলা ১১টায় ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করা হয়।

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে আমি গাবুরায় গিয়ে গাছ কাটা বন্ধ করি। গাছগুলো স্থানীয় ইউপি সদস্যের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জলবায়ু কর্মী এস এম শাহিন আলম বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সামাজিক বন উপকূলের বেড়িবাঁধ রক্ষা করে। মেগা প্রকল্পের নামে চর বনায়ন ধংস করা হচ্ছে। এতে একদিকে যেমন পরিবেশ বিপর্যয় ঘটবে, তেমনি প্রকৃতিক দুর্যোগের শংকা বাড়বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

১০

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

১১

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

১২

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

১৩

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

১৪

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

১৫

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৭

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১৮

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১৯

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

২০
error: Content is protected !!