বাংলাদেশ, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২২ এপ্রিল ২০২৩, ২:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুদানে ঈদে ৭২ ঘণ্টার অস্ত্রবিরতির মধ্যেই সংঘাত

আন্তর্জাতিক ডেস্ক: ঈদ উপলক্ষে সেনাবাহিনীর অস্ত্রবিরতির ঘোষণার পরও সুদানের রাজধানী খার্তুমে সংঘাত চলছেই। সেখানকার বাসিন্দারা আল জাজিরাকে এই তথ্য জানান।
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় সুদানি সেনাবাহিনী জানায়, লোকজন যাতে ঈদুল ফিতর পালন করতে পারে সেজন্য, তারা তিন দিনের অস্ত্রবিরতিতে সম্মত।

অন্যদিকে প্রতিপক্ষ আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) একই দিন বলেছিল যে, ঈদ উপলক্ষে তারাও ৭২ ঘণ্টার অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছিল, তারা আশা করে বিদ্রোহীরা অস্ত্রবিরতির প্রয়োজনীয় সবকিছু মেনে চলবে এবং যেকোনো সামরিক পদক্ষেপ বন্ধ করবে।

গেল শনিবার থেকে সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘাত চলছে।

আল জাজিরার সাংবাদিক হিবা মরগান খার্তুম থেকে বলেন, রাজধানীর আশেপাশের বাসিন্দারা চলমান গোলাগুলির কথা জানিয়েছেন।

তিনি বলেন, বাসিন্দারা বলছেন, রাজধানীর দক্ষিণ অংশে সেনাবাহিনী ও আরএসএফের সদস্যরা তীব্র সম্মুখ লড়াইয়ে লিপ্ত। তুমুল গোলাগুলি চলছে।

মরগান বলেন, অস্ত্রবিরতির পঞ্চম প্রচেষ্টা চলাকালেও দেশের বিভিন্ন অংশের বাসিন্দার বলেন, সংঘাত চলছেই। তাদের বিশ্বাস এই অস্ত্রবিরতি টিকবে না।

সুদানে চলমান সংঘাতে এ পর্যন্ত চারশর বেশি লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাড়ে তিন হাজারের বেশি লোক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমনটি জানায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

ধুলিহরে অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভা

স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক বিতরণ

১০

নতুন কুঁড়ি স্পোর্টসের কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

১১

ভাদড়া সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১২

দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

১৩

আশাশুনিতে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

১৪

বেঁচে আছেন অং সান সু চি, দেখা গেল রেড ক্রস প্রতিনিধির সঙ্গে

১৫

পাইকগাছা-কয়রার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময়

১৬

শিক্ষার্থীদের দাবির মুখে ‘যুদ্ধাপরাধীদের’ বিলবোর্ড সরালো রাবি প্রশাসন

১৭

কোদাল হাতে জয়া আহসানের যে ভিডিওতে মুগ্ধ ভক্তরা

১৮

মরক্কো থেকে সাঁতরে স্পেনে, প্রাণহানি বেড়ে ৭২

১৯

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূ ও পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

২০
error: Content is protected !!