বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১১ সেপ্টেম্বর ২০২৪, ৬:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাকিবের বিদায়ে বিপদে দল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দল পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয় করে দেশে ফিরেছে ৩ সেপ্টেম্বর। সামনে ভারতের বিপক্ষে সিরিজ খেলতে ঢাকা ছেড়ে যাবে ১৫ সেপ্টেম্বর। মাঝের সময়টা অল্প হলেও কাউন্টি খেলতে ইংল্যান্ডে চলে গেছেন সাকিব আল হাসান।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না সাকিবের। সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজেও ব্যাটিংয়ে ফ্লপ ছিলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। এবার কাউন্টিতেও ব্যাট হাতে ব্যর্থ সাকিব।

গত সোমবার (৯ সেপ্টেম্বর) সারের জার্সিতে অভিষেক হয়েছে সাকিবের। ম্যাচের তৃতীয় দিনে আজ নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামেন সাকিব। তবে খুব একটা সুবিধা করতে পারলেন না। উইকেটে থিতু হয়েও ফিরেছেন ইনিংস বড় করার আগেই।

ইনিংসের ৮৮তম ওভারের শেষ বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে জ্যাক লিচকে খেলতে চেয়েছিলেন সাকিব। তবে বলের লেংথ অনুকূলে না থাকায় শট চেক করেন, তবে বল চলে যায় সরাসরি বোলারের হাতে। ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে ২৪ বল খেলে ১২ রান করেছেন সাকিব।

সাকিব ফেরার পর দ্রুত আরও ৩ উইকেট হারায় তার দল। তাতে কিছুটা হলেও বিপাকে সারে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২৭১ রান করেছে তারা। প্রথম ইনিংসে এখনও ৪৬ রানে পিছিয়ে আছে সারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০