বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ মার্চ ২০২৫, ১২:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভুটানের লিগে খেলতে যাচ্ছেন মাসুরা-রূপনা

ডেস্ক রিপোর্ট: অবশেষে বিদেশের লিগে খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে নারী ফুটবলার গোলরক্ষক রূপনা চাকমা ও ডিফেন্ডার মাসুরা পারভীনের। দুইজনই ভুটানের লিগে ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলবেন।

এরই মধ্যে বাফুফে এই দুই খেলোয়াড়কে ভুটানের লিগ খেলার ছাড়পত্র দিয়েছে। শুক্রবার সাতক্ষীরার নিজ বাড়ি থেকে এ কথা জানিয়েছেন মাসুরা পারভীন।

মাসুরা বলেন, ‘সভাপতি মহোদয় (বাফুফে সভাপতি তাবিথ আউয়াল) আমাদের বলেছিলেন, ক্যাম্প ছুটি থাকছে। তবে আমরা চাইলে বাফুফে ভবনে থেকে কিংবা বিকেএসপিতে অনুশীলন করতে পারি। তবে আমরা বাড়ীতেই আছি। আমার দীর্ঘদিনের ইচ্ছা বিদেশের লিগে খেলবো। এখন সেই স্বপ্ন পূরণের পথে।’

আগামী ১৫ এপ্রিল শুরু হবে ভুটানের নারী লিগ। ক্লাব চাইলে মাসুরারা ঈদের আগেই চলে যাবেন থিম্পুতে। না হলে ঈদের পরপরই। প্রায় ৬ মাস ধরে চলবে ভুটানের লিগ। এ সময়ের মধ্যে এই ফুটবলার বাংলাদেশ জাতীয় দলে ডাক পেলে সেখান থেকে এসেই খেলবেন।

ভুটানের ক্লাব কেমন সম্মানী দেবে? মাসুরা পারভীন বলেন, ‘সম্মানী কোনো বিষয় না। আমি সেটাকে গুরুত্বও দেইনি। আমি গুরত্ব দিচ্ছি খেলাকে। এখন যেহেতু ক্যাম্প ছুটি আছে, এই সময়টায় নিজেকে খেলার মধ্যে রাখতে চাই। ট্রান্সপোর্ট ইউনাইটেড আমাকে যে সম্মানী দেবে তার চেয়ে বেশি প্রস্তাব দিয়েছিল ভুটানের আরেকটি ক্লাব। আমি যেহেতু এই ক্লাবকে কথা দিয়েছি, তাই এই ক্লাবেই যাবো।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে বিঘাপ্রতি ২ লাখে খাস জমি ‘বিক্রি’ করছেন কৃষক দল নেতা সালাউদ্দিন লিটন!

শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরা ২০৩৫: তরুণদের হাতে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

গাজী নজরুলের ২য় স্ত্রীর রেখে যাওয়া শেষ চিঠি ‘বিশ্বাসভঙ্গের ক্ষত, শেষে ‘ধ্বংসের হুঁশিয়ারি’

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

১০

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

১২

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

১৩

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১৪

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৫

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১৬

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৭

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১৮

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৯

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

২০
error: Content is protected !!