বাংলাদেশ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৩ অক্টোবর ২০২৩, ৯:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, ভূমিকম্প ও অগ্নিকান্ডকালীন মহড়া, র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এসব কর্মসূচি পালিত হয়।

শুরুতে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দেবহাটা ফুটবল মাঠে গিয়ে আলোচনা সভায় সমবেত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।

অন্যান্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পারুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, ফায়ার সার্ভিস কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয়, গ্যাস সিলিন্ডারের আগুন নেভানো, বসতবাড়িতে আগুন নেভানোসহ বিভিন্ন মহড়া প্রদান করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

পরে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চলনা করেন দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আজিজ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃ-ত্যু

১

জেলেখালি ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

২

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার কমিটি গঠন: মুনিরউদ্দীন সভাপতি, সামাদ সম্পাদক পুনর্নির্বাচিত

৩

মৌতলা ইউপির ৯নং ওয়ার্ডে মা-ছেলেসহ সম্ভাব্য ১০ প্রার্থী মাঠে

৪

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

৫

কয়রায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা নুরুল আমিন বাবুলের মতবিনিময়

৬

দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত

৭

৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

৮

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা

৯

চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার আইন হচ্ছে: আইজিপি

১০

সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার বিরূপ মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন

১১

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

১২

পশ্চিম তীর হতে যাচ্ছে আরেকটি গাজা? ইসরায়েলি অভিযান শুরু

১৩

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

১৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

১৫

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

১৬

The Climate Watch to deploy eight journalists at COP31

১৭

ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

১৮

সাতক্ষীরা কমিউনিটির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

১৯

ফের কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

২০