বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৯ সেপ্টেম্বর ২০২৪, ৭:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রমজাননগরে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক কর্মশালা

oppo_0

ডেস্ক রিপোর্ট: শ্যামনগরের রমজাননগরে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভেটখালী বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে ‘প্রমোশন অব এগ্রোইকোলজি, ক্লাইমেট জাস্টিস অ্যাড. ফুড সভেরিনিটি’ প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় সবুজ সংহতির কার্যকরী সদস্য কৃষক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও বারসিক কর্মকর্তা মারুফ হোসেন মিলনের সঞ্চালনায় প্রশিক্ষণ দেন ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের ঢাকা বিভাগীয় সমন্বয়ক এস.এম শাহিন আলম।

স্বাগত বক্তব্য প্রদান করেন বারসিক কর্মসূচি কর্মকর্তা চম্পা রানী মল্লিক।

কর্মশালায় জলবায়ু পরিবর্তন, দুর্যোগ, দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু ন্যায্যতা, অভিযোজন কৌশল এবং পরবর্তিত পরিস্থিতিতে প্রাণবৈচিত্র্য সংরক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে টিকে থাকার কৌশল নিয়ে গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারী যুবরা ইউনিয়ন, উপজেলা, জেলা এবং জাতীয় পর্য়ায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুবদের অংশগ্রহণ বৃদ্ধির দাবি জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুস সালাম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আসমা খাতুন, সিপিপির ইউনিয়ন টিম লিডার মোঃ সেলিম হোসেন, সাংবাদিক গাজী খালিদ, সাংবাদিক আব্দুল কাদের, বারসিকের কর্মসূচি কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডল, এসএসএসটির রমজাননগর ইউনিয়নের সভাপতি মো. আব্দুস সামাদ রানা, সাধারণ সম্পাদক এম.এস বাপ্পি, বারসিক এর যুব সংগঠক স.ম ওসমান গনী সোহাগ প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১০

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১১

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১২

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৩

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৪

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৫

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৬

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৭

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৮

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১৯

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

২০