বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ সেপ্টেম্বর ২০২৪, ৯:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের জন্য লড়াই’ স্লোগানে গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন উদযাপিত

ডেস্ক রিপোর্ট: ‘জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের জন্য লড়াই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরের নীলডুমুর টুরিস্ট ঘাটে গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন-২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) খোলপেটুয়া নদীর পাড়ে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বসি অব সুইডেন-এর আর্থিক সহযোগিতায় ‘কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচির (ক্রিয়া) আওতায় এই কর্মসূচি পালন করে।

গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের কিশোর-কিশোরী ও যুব দলের সদস্যরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

র‌্যালিটি ৭১নং নীলডুমুর ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বের হয়ে নীলডুমুর টুরিস্ট ঘাটে গিয়ে শেষ হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এসময় কিশোর-কিশোরী ও যুবরা গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো, নবায়নযোগ্য জ্বালানির গ্রহণযোগ্যতা বৃদ্ধি, জ্বালানিনীতিতে নারীদের অংশগ্রহণ সুদৃঢ় করা এবং ন্যায্যতারভিত্তিতে জলবায়ু তহবিল বৃদ্ধি ও ভুক্তভোগী দেশগুলোর অভিগম্যতা সহজ করার দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহনকারীদের পক্ষ হতে সাদিয়া আশফিয়া শেফা (গাবুরা) ও মোঃ ইস্রাফিল হোসেন (বুড়িগোয়ালিনী) জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতিকর বৈশ্বিক ও উপকূলীয় নেতিবাচক প্রভাব, করণীয় ও কিশোর ও যুব সমাজের ভূমিকা লিখিতকারে পাঠ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০