<?php echo do_shortcode( html_entity_decode($wesoftpress['header_ad']) ); ?>
বাংলাদেশ, রবিবার, ২৬ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্যাট হাতে লঙ্কান তারকার বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারে এখন পর্যন্ত খেলেছেন ৮ টেস্ট। তার সবকটিতেই অন্তত একটি করে পঞ্চাশ পেরুনো ইনিংস খেলেছেন কামিন্দু মেন্ডিস। অভিষেকের পর টানা পঞ্চাশোর্ধ ইনিংস খেলার নতুন বিশ্বরেকর্ডটাই গড়ে ফেলেছেন শ্রীলঙ্কার এই তরুণ ব্যাটার। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটার সৌদ শাকিলকে। অভিষেকের পর যিনি টানা ৭ টেস্টে অন্তত একটি করে ফিফটি করেন।

কামিন্দুর এই কীর্তিতে পেছনে পড়েছেন ভারতের সুনীল গাভাস্কার, ওয়েস্ট ইন্ডিজের বাসিল বুচার, পাকিস্তানের সাঈদ আহমেদ ও নিউজিল্যান্ডের বার্ট সাটক্লিফের মতো বড় তারকারা। সাবেক এই ৪ জনের নামেই প্রথম ছয় টেস্টে ফিফটি প্লাস ইনিংস খেলার কীর্তি ছিল। সেই কীর্তি কামিন্দু আগেই ছাড়িয়ে রেকর্ড ভাগাভাগি করছিলেন সৌদ শাকিলের সঙ্গে, এবার তিনি তাকেও টপকে গেলেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তিনি ব্যাটিংয়ে নেমেছিলেন পাঁচে। এরপর গল টেস্টের প্রথম দিন শেষে মাঠ ছেড়েছেন ৫১ রানে অপরাজিত থেকে। এ নিয়ে অভিষেক থেকে শুরু করে টানা আট টেস্টেই ফিফটি প্লাস ইনিংস খেললেন ২৬ বছর বয়সী এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

কামিন্দুর রেকর্ডের দিনে স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে শ্রীলঙ্কাও। সেঞ্চুরি পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার দীনেশ চান্দিমাল। সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে থাকা স্বাগতিকরা আজ দ্বিতীয় ম্যাচে জিতে ব্যাটিং নিয়েছিল। মাঝে বৃষ্টি বাগড়া দিলেও খেলা হয়েছে পুরো ৯০ ওভার। যাতে ৩ উইকেটে ৩০৬ রান তুলে নিয়েছে ধনঞ্জয়া ডি সিলভার দল।

যদিও দ্বিতীয় টেস্টের শুরুটা ভালো ছিল না লঙ্কানদের জন্য। প্রথম ওভারের ষষ্ঠ বলেই টিম সাউদির বলে দলীয় ২ রানে ফেরেন ওপেনার পাথুম নিশাঙ্কা। আরেক ওপেনার দিমুথ করুণারত্নেকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ১২২ রানের জুটি গড়েন চান্দিমাল। বাঁ-হাতি করুণারত্নে ৪৬ রানে ফিরলেও, অভিজ্ঞ চান্দিমাল তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি, থামেন ১১৬ রানে। দিন শেষ হওয়ার আগে সেঞ্চুরির পথে হেঁটেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউসও। তিনি ৭৮ আর কামিন্দু ৫১ রানে অপরাজিত রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

রোনালদোকে টপকে ‘ফুটবলের ক্ষুদে সম্রাট’ এখন ইয়ামাল

গুলশানের সেই প্রেমিকাকে আজও ভুলতে পারেননি শাকিব

ফ্রিতে অনলাইনে দেখা যাচ্ছে থালাপতির শেষ সিনেমা

বুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারে নামলেন জামায়াত কর্মীরা

তালায় টিআরএম বিলের ক্ষতিপূরণের বকেয়া টাকা পরিশোধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

আন্দোলন স্থগিত করল ভারতের ‘ককরোচ পার্টি’

বেতনা নদীর ভাঙনে হুমকিতে নবনির্মিত গোবিন্দপুর–মাটিয়াডাঙ্গা সেতু

১০

শৈলকুর বিলের পানি অপসারণে ঘের মালিকদের ৩ দিনের আল্টিমেটাম দিলেন চেয়ারম্যান আব্দুল আলিম

১১

সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের কাজ পরিদর্শনে এমপি রবিউল বাশার

১২

শৈলকুর বিলে অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দি কয়েক হাজার পরিবার

১৩

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

১৪

ভারতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ভাবনায় বাংলাদেশও!

১৫

‘তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, কার কথা বললেন শাকিব খান?

১৬

বিনামূল্যে ভেরিফাইড ব্যাজ চালু করছে ফেসবুক

১৭

খুলনা বিভাগে জালনোট সংক্রান্ত মামলার তালিকায় সাতক্ষীরা দ্বিতীয়, প্রতিরোধে কর্মশালা

১৮

‘ককরোচদের’ বিক্ষোভের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

১৯

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

২০
error: Content is protected !!