বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩ জুন ২০২৪, ১১:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রির অপরাধে আল-মামুন (৫০) নামে এক ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ জুন) সন্ধ্যায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন।

আল-মামুন উপজেলা সদরের শহিদুল্যাহর ছেলে এবং অনিক ফার্মেসির মালিক।

অভিযান শেষে ইউএনও মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে উপজেলা সদরের অনিক ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করে আসছিলেন আল-মামুন। সম্প্রতি তার ফার্মেসির ঔষধ সেবন করে এক ব্যক্তি অসুস্থ হয়ে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ভুক্তভোগীর অভিযোগের বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে তাৎক্ষণিক সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে অন্তত ২ হাজার পিস মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। পাশাপাশি এ অপরাধের দায়ে অভিযুক্ত ফার্মেসি মালিক আল-মামুনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ ব্যাংকের এটিএম-কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ

১

গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

২

সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ

৩

বিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

৪

সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে সমঝোতা

৫

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ আটক ৩

৬

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালিত

৭

আলিপুরে জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা

৮

ভারতে পালানোর প্রস্তুতিকালে জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২

৯

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১০

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

১১

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

১২

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

১৩

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

১৪

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

১৫

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

১৬

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১৭

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

১৮

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১৯

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

২০