বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১৫ মাস পর মুমিনুলের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | ভারতের মাটিতে এর আগে ৮ ইনিংস খেলে ৯৬ রানের বেশি করতে পারেননি মুমিনুল হক। অবশেষে কানপুর টেস্টে খোলস ছেড়ে বের হতে পারলেন তিনি।

শুধু তা-ই নয়, ১৫ মাস পর পেলেন সেঞ্চুরির দেখাও। তারপরও অবশ্য সেশনটা পুরোপুরি হয়নি বাংলাদেশের। কেননা ভারত এই সেশনে তুলে নিয়েছে তিন উইকেট।
চতুর্থ দিনে ৬ উইকেটে ২০৫ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছে বাংলাদেশ। মুমিনুল ১০২ ও মেহেদী হাসান মিরাজ ৬ রানে অপরাজিত আছেন। টানা দুদিন পরিত্যক্ত হওয়ার আজ নির্দিষ্ট সময়ে শুরু হয় খেলা। প্রথম দিন খেলা হয়েছিল ৩৫ ওভার। যেখানে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করে বাংলাদেশ।

আজ দিনের শুরুতেই ১১ রান করা মুশফিকুর রহিমকে বোল্ড করেন জাসপ্রিত বুমরাহ। শুরুতে কিছুটা আক্রমণাত্মক থাকলেও মোহাম্মদ সিরাজের কাছে উইকেট হারান লিটন দাস। ৩০ বলে ৩ চারে ১৩ রান আসে তার ব্যাট থেকে। এরপর সাকিব আল হাসানও থিতু হতে পারেননি। রবিচন্দ্রন অশ্বিনের বল হাওয়া তুলে দেন তিনি। পেছনে দৌড়ে গিয়ে অসাধারণ এক ক্যাচ নেন সিরাজ। ফলে ১৭ বলে ২ চারে ৯ রানেই থামে সাকিবের ইনিংস।

একপ্রান্ত আগলে রেখে এর মাঝে অবশ্য ফিফটি তুলে নেন মুমিনুল। এরপর মিরাজকে সঙ্গে নিয়ে ছুটতে থাকেন সেঞ্চুরির পথে। প্রথম সেশনের শেষ ওভারে অশ্বিনকে সুইপে চার মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। হেলমেট খুলে মিরাজের সঙ্গে উচ্ছ্বাসই বলে দিচ্ছিল মুহূর্তটির জন্য কতটা ব্যাকুল ছিলেন বাঁহাতি এই ব্যাটার। ক্যারিয়ারে এটি তার ১৩তম সেঞ্চুরি এবং বিদেশের মাটিতে দ্বিতীয়। সবশেষ গত বছরের জুনে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি।

কানপুরে এনিয়ে দ্বিতীয়বার সফরকারী কোনো দলের ব্যাটার সেঞ্চুরির দেখা পেলেন। এর আগে ২০০৪ সালে ১৬৩ রান করেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ড অ্যান্ড্রু হল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জের মথুরেশপুরে বিএনপির কর্মী সম্মেলন

১

কন্যাশিশুর নিরাপত্তা মানেই ভবিষ্যতের নিরাপত্তা || খান মোঃ আবু হাসান

২

সেনা নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামের বিশেষ চালান

৩

লঙ্কানদের কাছে ৬৩ রানে হার, হাতছাড়া হলো ব্রোঞ্জও

৪

সাতক্ষীরায় চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

৫

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

৬

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

৭

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৮

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৯

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

১০

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

১১

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

১২

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

১৩

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১৪

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১৫

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১৭

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৮

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৯

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

২০