বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ জানুয়ারি ২০২৪, ৯:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোটে বড় সহিংসতা না হওয়ায় সন্তোষ ইইউ, এনডিআই-আইআরআই’র

ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় কোনো সহিংসতা না হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মার্কিন পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে।

সোমবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে তারা এ সন্তোষ প্রকাশ করেন।

বৈঠক নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউ মুখ না খুললেও ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এমন তথ্য জানান।

তিনি বলেন, তারা মূলত নির্বাচনের বিভিন্ন আইন সম্পর্কে জানতে চেয়েছেন। এছাড়া দেশের বড় একটি রাজনৈতিক দলের ভোট বর্জনসহ ওইদিন হরতাল ডাকার পরও দ্বাদশ জাতীয় নির্বাচনে বড় ধরনের কোনো সহিংসতা বা হত্যাকাণ্ডের ঘটনা না ঘটায় তারা বেশি সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশ ত্যাগের আগে আলাদা আলাদাভাবে সংবাদ সম্মেলন করে বিভিন্ন তথ্য তুলে ধরবেন।

বৈঠকের বিষয়ে ইসির আইন শাখার যুগ্মসচিব মাহবুবার রহমান সরকার বলেন, তারা নির্বাচনে আইনের প্রায়োগিক দিকগুলো জানতে চেয়েছেন। খুঁটিনাটি বিষয়গুলো আমাদের তরফ থেকে জানানো হয়েছে।

এর আগেও তারা কয়েকবার বৈঠক করে আইন-বিধি জেনে নিয়েছেন।

উল্লেখ্য, ভোট পর্যবেক্ষণের পর ইতোমধ্যে জাপানও সন্তোষ প্রকাশ করেছে। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১০

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১২

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৩

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১৪

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৫

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৬

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৭

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১৮

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৯

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

২০
error: Content is protected !!