বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২ অক্টোবর ২০২৪, ৫:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়লো

ডেস্ক রিপোর্ট: ভোক্তা পর্যায়ে ফের বাড়ানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবর মাসে ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এ দাম ঘোষণা করেন।

এদিন সন্ধ্যা ৬টা থেকেই এলপিজির নতুন দাম কার্যকর হবে বলেও জানানো হয়।

জালাল আহমেদ বলেন, অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৪২১ টাকা থেকে ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর ভোক্তা পর্যায়ে সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম আগস্ট মাসের তুলনায় ৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪২১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

গত আগস্ট ও জুলাইয়ে বাড়ানো হয়েছিল যথাক্রমে ১১ টাকা ও ৩ টাকা। সেসময় ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় যথাক্রমে ১ হাজার ৩৭৭ টাকা ও ১ হাজার ৩৬৬ টাকা।

একইসঙ্গে অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৬ টাকা ৮৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

১

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

২

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৩

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৪

একই জায়গায় আটকে থাকতে চাই না

৫

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৬

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৭

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৮

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৯

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১০

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১১

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১২

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৩

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৪

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৫

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৬

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৮

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৯

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

২০