বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ জানুয়ারি ২০২৫, ৭:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লিডার্সের উদ্যোগে বিকল্প কর্মসংস্থানে প্রশিক্ষণ ও চেক বিতরণ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে সুন্দরবন নির্ভরশীল মানুষের জীবিকায়ন সংকট দিন দিন বেড়েই চলেছে। উপকূলীয় অঞ্চলে সুন্দরবনের উপর নির্ভরশীল নারীদের বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ গড়ে তুলতে লিডার্স এবং ইউনিভার্সিটি অব লিভারেল আর্টস বাংলাদেশ (ULAB)- এর যৌথ উদ্যোগে বিকল্প কর্মসংস্থানে সহযোগিতা প্রদানের লক্ষ্যে দশজন উপকার ভোগীর অংশগ্রহণে দুই দিনব্যাপী ক্ষুদ্র ব্যবসায়ী প্রশিক্ষণ কর্মশালা শেষে চেক বিতরণ করা হয়েছে।

লিডার্সের প্রধান কার্যালয় অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার এ বি এম জাকারিয়া, প্রশাসনিক কর্মকর্তা মোঃ শওকত হোসেন, হেড অব অ্যাকাউন্ট্যান্ট রায়হান কবির, টেকনিক্যাল অফিসার গৌর পদ বিশ্বাস এবং টিম লিডার জনাব রেখা খাতুন।

অনুষ্ঠানে লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল বলেন, সুন্দরবনের উপর নির্ভরশীল নারীরা জীবিকায়ন সংকট দূরীকরণের পাশাপাশি পারিবারিক স্বচ্ছলতা বৃদ্ধিতে অবদান রাখতে পারে। সেজন্য পরিকল্পনা অনুযায়ী কাজ করা দরকার।

অনুষ্ঠানে ১০ জন উপকারভোগীর প্রত্যেককে ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

১

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

২

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৩

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৪

একই জায়গায় আটকে থাকতে চাই না

৫

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৬

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৭

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৮

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৯

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১০

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১১

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১২

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৩

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৪

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৫

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৬

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৮

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৯

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

২০