বাংলাদেশ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৪ অক্টোবর ২০২৪, ৮:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেহেদী রঙ মুছার আগেই নববধূর আত্মহত্যা

সুলতান শাহাজান, শ্যামনগর: বেশ হৈ চৈ আর জাঁকজমকপূর্ণভাবে বিয়ে হয়েছিল সতের বছরের কিশোরী সুমাইয়া আক্তার হীরার। বিয়ের দিন স্বামীর সাথে শ্বশুরবাড়িতে যাওয়ার পর সাতদিনের ভাত খাওয়ার জন্য আবারও ফিরেছিলেন পিতৃগৃহে।

তবে দ্বিতীয়বার আর স্বামীর ঘরে ফেরা হলো না হাতে মেহেদীর রঙ লেগে থাকা এ নববধূর। অভিমান নিয়ে গলায় ফাঁস লাগিয়ে যেন মুক্তি পেতে চাইলেন তিনি।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামে রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা আত্মহত্যা করেন ওই নববধূ। এঘটনায় দুই পরিবারসহ স্থানীয়দের মধ্যে ভর করেছে শোকের ছায়া।

জানা গেছে, গত ৮ অক্টোবর চাঁদনীমুখা গ্রামের জহরুল ইসলাম গাজীর মেয়ে হীরার সাথে একই গ্রামের কোহিনুর গাজীর ছেলে ইস্রাফিল হোসেনের বিয়ে হয়। বিয়ের দিন স্বামীর সাথে শ্বশুরালয়ে যাওয়ার পরদিন তারা আবারও ফিরেছিলেন জহরুলের বাড়িতে। তবে পারিবারিক বিষয় নিয়ে সামান্য ভৎর্সনার জেরে শোবার গরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

জহরুল ইসলাম জানান, তার মেয়ে মানসিকভাবে অসুস্থ ছিল। ব্যবস্থাপত্র অনুযায়ী তার চিকিৎসা চলছিল। তবে মাঝে কিছুদিন ঔষধ বাদ দেয়ায় হীরা একটু অসংলগ্ন আচরণ করছিল। পুনরায় চিকিৎসকের কাছে নেয়ার আগেই সে এমন দুর্ঘটনা ঘটালো।

নিহেতর স্বামী ইস্রাফিল হোসেন জানান, বিকালে তিনি বাইরের দিকে হাঁটতে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রীর এমন দুর্ঘটনার কথা জানতে পারেন। নিজের বাড়িতে ফিরে স্ত্রীকে নিয়ে পুনরায় চিকিৎসকের কাছে যাওয়ার বিষয়ে শ্বশুর বাড়ির সদস্যদের সাথে তিনি আলোচনা করেছিলেন।

গাবুরা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান জি.এম. মাসুদুল আলম জানান, জহরুল ইসলামের পরিবারের কয়েকজন মানসিকভাবে অসুস্থ। তার পিতাও একাধিকবার চিকিৎসকের কাছে যেয়ে ব্যবস্থাপত্র নিয়ে ঔষধ সেবন করছে। ইতোমধ্যে সদ্য বিবাহিত মেয়েটা অসুস্থতার জেরে আত্মহত্যা করেছে।

শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। দুই পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের অনুমতি দেয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিনগর অনির্বান ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় কেরাম প্রতিযোগিতা উদ্বোধন

১

তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা

২

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ, শিশুর মৃত্যু

৩

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

৪

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

৫

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

৬

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

৭

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

৮

ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

৯

ইছামতিতে প্রতিমা বিসর্জন, নদীতে নামতে পারেনি বাংলাদেশিরা

১০

যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি?

১১

আবারও অবরোধ ঘোষণা, পর্যটকদের সাজেক ছাড়ার আহ্বান

১২

শার্শায় ৪ কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

১৩

‌‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ডা. মিজানুর রহমানের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক

১৪

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় প্রটোকল ভঙ্গ, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

১৫

এবার হবে ‘ওয়ার্ম উইন্টার’, শীতের ব্যাপ্তিও কমবে

১৬

সাতক্ষীরায় অ-১৪ ফ্রি সাঁতার প্রশিক্ষণ শুরু ২৪ অক্টোবর, অংশ নেওয়ার আহবান

১৭

জীবনানন্দের ‘বনলতা’র খোঁজে || ‎তারিক ইসলাম

১৮

তালায় তিন দিনে ৭০পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

১৯

টুপটাপ রিসোর্ট ও আমাদের দায়হীনতার সংস্কৃতি || মো. মামুন হাসান

২০