বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৭ ডিসেম্বর ২০২৩, ৯:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দ. আফ্রিকার মাটিতে বাংলাদেশের ইতিহাসগড়া জয়

স্পোর্টস ডেস্ক | টি-টোয়েন্টির পর এবার ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকার মাটিতে জয়ের স্বাদ পেল বাংলাদেশ। প্রোটিয়াদের এর আগে এই ফরম্যাটে দুবার হারিয়েছে টাইগ্রেসরা।

কিন্তু দুবারই ছিল ঘরের মাটিতে। তবে এবার দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা। রেকর্ডগড়া দলীয় সংগ্রহের পর তুলে নেয় ১১৯ রানের দাপুটে এক জয়।
রানের হিসেবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয় এটি। আগের রেকর্ডটি ছিল ২০১১ সালে বিকেএসপিতে আয়ারল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচে ৮২ রানের জয় পায় টাইগ্রেসরা।

গতকাল (১৬ ডিসেম্বর) ইস্ট লন্ডনে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২৫০ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। তিনে নামা মুর্শিদা খাতুন খেলেন ১০০ বলে ১২ চারে অপরাজিত ৯১ রানের দারুণ ইনিংস। বাকিরা কেউ ফিফটি ছুঁতে না পারলেও যোগ্য সঙ্গ দেন মুর্শিদা খাতুনকে।

শামীমা সুলতানা ও ফারজানা হকের উদ্বোধনী জুটি থেকে আসে ৬৬ রান। ৩৪ রান করা শামীমা ফিরলে ভাঙে সেই জুটি। এরপর ফারজানাও বেশিক্ষণ টেকেননি। ৭৬ বলে ৩ চারে ৩৫ রান করেন তিনি। তৃতীয় উইকেটে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে ৮০ রানের জুটি বাঁধেন মুর্শিদা। ভালো খেলতে থাকলেও ৪৮ বলে ৫ চারে ৩৮ রানে আউট হন জ্যোতি। তবে স্বর্ণা আক্তারের সঙ্গে অবিচ্ছিন্ন ৬০ রানের জুটি গড়ে প্রথমবারের মতো বাংলাদেশের দলীয় সংগ্রহ আড়াইশতে নিয়ে যান মুর্শিদা। এর আগে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ২৩৪ রান। গত বছর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে ৭ উইকেট হারিয়ে এই রান তুলেছিল টাইগ্রেসরা।

২৫১ রানের লক্ষ্য পেয়ে ১৩১ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই স্বাগতিকদের চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। থিতু হতে দেননি কোনো ব্যাটারকে। দ্বিতীয় ওভারে অধিনায়ক লরা ওলভার্ডটকে তুলে নিয়ে প্রথম আঘাত হানেন সুলতানা খাতুন। পরের ওভারে আরেক ওপেনার তাজমিন ব্রিটসকে ফেরান পেসার মারুফা আক্তার। এরপর স্পিনারদের কাছে ধরাশায়ী হয়ে পড়ে প্রোটিয়ারা। বাঁহাতি স্পিনে ৩৩ রান খরচ করে একাই তিন উইকেট শিকার করেন নাহিদা আক্তার। কিছুদিন আগেই তিনি পেয়েছেন আইসিসি নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার। সেই ফর্ম ধরে রাখেন এই ম্যাচে।

সর্বোচ্চ ৩৫ রান করা এলিজ ম্যারি ম্যাক্স ও দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করা সুন লুস কাটা পড়েন নাহিদার বুদ্ধিদীপ্ত বোলিংয়েই। এছাড়া দুটি করে উইকেট নেন সুলতানা, রাবেয়া খান ও ফাহিমা খাতুন। যার ফলে ৮১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। ব্যাট হাতে দারুণ ইনিংস খেলায় ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন মুর্শিদা।

এদিকে, সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামী ২০ ডিসেম্বর পচেফস্ট্রুমে মুখোমুখি হবে দুই দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০