বাংলাদেশ, বুধবার, ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৫ অক্টোবর ২০২৪, ২:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বিশ্ব সাদা ছড়ি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

ডেস্ক রিপোর্ট: ‘হাতে থাকলে সাদা ছড়ি, এগিয়ে এসে সহায়তা করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৪ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাদা ছড়ি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে এসব কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও প্রতিবন্ধী সাহায্য কেন্দ্রের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মো. রোকনুজ্জামানের সঞ্চালনায়স সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সবুর বিশ্বাস, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট এস এম হাবিবুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ মনিরুজ্জামান, সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক) উপতত্ত্বাবধায়ক আয়েশা খাতুন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মর্জিনা খাতুন, প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির মহাসচিব আবুল কালাম, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, বাকাল প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের শিক্ষক মোঃ আব্দুস সামাদ, সদর হাসপাতালের সমাজসেবা অফিসার শারমিন সুলতানা প্রমুখ।

আলোচনা সভা শেষে ২২জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় হতাহত সাতক্ষীরার ১১ জনের পরিবারের পেল সরকারি সহায়তা

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন

মৃত্যুর পরও যেসব কাজের সওয়াব চালু থাকবে

কালিগঞ্জে ছেলের নির্যাতনে অতিষ্ঠ মা, প্রতিকার চেয়ে ইউএনও’র কাছে অভিযোগ

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

কালিগঞ্জে ফলজ বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

পাইকগাছায় বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন

১০

সামান্থার ভিডিও ক্লিপস দেখে নেটদুনিয়ায় ঝড়!

১১

শ্যামনগরে খাল খনন শেষে ফের দখলে নিলো প্রভাবশালীরা

১২

ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি: জামায়াত আমির

১৩

সাতক্ষীরায় পিআইবির ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১৪

১৭ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত

১৫

দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদকে ‘হয়রানি’, মুখ খুলল ভারত

১৬

কয়রায় যুবদলের বিক্ষোভ

১৭

পদ্মপুকুরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ৩ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২

১৮

ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাতক্ষীরা জেলা কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দাবি

১৯

২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, সাতক্ষীরায় টার্গেট ২৫৩৭২৩ শিশু

২০
error: Content is protected !!