বাংলাদেশ, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১২ আগস্ট ২০২৪, ৫:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে স্বামীকে জবাই করে হত্যা করলো স্ত্রী

বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগরে স্ত্রী খাদিজার বিরুদ্ধে ঘুমন্ত অবস্থায় স্বামী হোসাইন (৩০) কে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর বাস যোগে পালিয়ে যাওয়ার সময় আটক হয়েছে খাদিজা।

রোববার (১২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের খোসালখালী গ্রামে এ ঘটনা ঘটে।

হোসাইন ওই গ্রামের আব্দুল হামিদ মালির ছেলে।

পরিবারের বরাত দিয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে রোববার দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে খাদিজা তার স্বামীকে জবাই করে হত্যার পর পালিয়ে যায়। ভোরের দিকে স্থানীয় মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড হতে বিআরটিসির বাস যোগে খুলনা যাওয়ার সময় তার কথাবার্তা ও আচরণ অস্বাভাবিক মনে হলে বাসের সুপারভাইজার তাকে খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র সমাজের কাছে হস্তান্তর করে। এসময় ছাত্র সমাজের কাছে খাদিজা স্বামীকে হত্যার কথা স্বীকার করলে তারা তাকে খুলনার হরিনটানা থানায় সোপর্দ করে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. সঞ্জিত দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্যামনগর থানার কার্যক্রম চালু না থাকায় একজন উপপরিদর্শকের সহায়তায় ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫১তম বিসিএস পরীক্ষা ১১ ডিসেম্বর

১

শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার

২

সাবেক স্ত্রীর সঙ্গে চেয়ারম্যানের অন্তরঙ্গ মূহূর্তের ভিডিও ছড়িয়ে চাঁদা দাবি, কন্টেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

৩

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের ডে ক্যাম্প

৪

মাছখোলা গেটপাড়ায় ডিসিআরকৃত জমি থেকে বিধবাকে উচ্ছেদ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

৫

সুরক্ষিত শৈশব ও জলবায়ু সচেতনতায় এনসিটিএফের শিশু সমাবেশ

৬

বিজ্ঞান মেলায় নবায়নযোগ্য শক্তি প্রকল্পে চ্যাম্পিয়ন ‘দোয়েল স্কুল’

৭

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

৮

আক্রমণের শংকা, জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

৯

নেতানিয়াহুকে সরিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার বিরোধীদের

১০

আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকারও আছে পুলিশের: ডা. জাহেদ

১১

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

১২

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১৩

অবৈধ সম্পর্ক আড়াল করতে কেশবপুরে জোড়া খুন, গ্রেপ্তার ২

১৪

আশাশুনিতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৪

১৫

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক: সীমান্ত অপরাধ প্রতিরোধে সহযোগিতার অঙ্গীকার

১৬

বনদস্যু সাত্তার বাহিনীর হাতে জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার

১৭

ভোমরা স্থলবন্দর: সম্ভাবনা থমকে আছে যেখানে || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

১৮

কালিগঞ্জে ১শ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

২০