বাংলাদেশ, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
১৫ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
২৭ ডিসেম্বর ২০২৩, ১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শরিফুলের জোড়া উইকেটে বিপাকে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক; স্বপ্নের মতো শুরু হয়েছে বাংলাদেশের। আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের প্রথম উইকেট তুলে নিয়ে শুরুটা করেন মাহেদি হাসান।

পরের ওভারেই জোড়া উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের কোণঠাসা করে দেন শরিফুল ইসলাম।
লম্বা সময় পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নেমে প্রথম ওভারের চতুর্থ বলেই উইকেট তুলে নিলেন মাহেদি। অফসাইডে খেলার চেষ্টায় ব্যাট বাড়ালেও বল সেটি স্পর্শ না করেই আঘাত হানে স্টাম্পে। ডাক মেরেই ফিরতে হয় টিম সেইফার্টকে।

পরের ওভারে বল করতে এসে বাজিমাত করেন শরিফুল। দ্বিতীয় বলে ফেরান ফিন অ্যালেনকে। মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন কিউই ওপেনার। পরের বলেই উইকেট বিলিয়ে দেন ব্যাট করতে নামা গ্লেন ফিলিপস। শুরুতে শরিফুলের আবেদনে এলবিডব্লিউ উইকেট না দিলেও পরে রিভিউ নেন শান্ত। তাতে দেখা যায় বল সরাসরি আঘাত হানে স্টাম্পে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৮ রান।

এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৎস্য প্রজেক্টের বাসায় চলছিল হরিণের মাংস রান্না, রেখে ভোঁ দৌড়

গর্ভে সন্তান নিয়ে নদীতে মা!

কেশবপুরে মেয়ের হাতে মা খুন

বেতনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন!

সন্তান গোপন রেখে অবিবাহিত সেজে বিয়ে, নারীর বিরুদ্ধে যুবকের মামলা

পুলিশে নতুন সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে বড় সুখবর

বনজীবীদের নিয়ে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা

রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত পলক, চিকিৎসার নির্দেশ

১০

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

১১

সুন্দরবনের শামুক-ঝিনুক পাচারে নতুন কৌশল, মাধ্যম কুরিয়ার সার্ভিস

১২

শ্যামনগরে ১০০ লিটার পেট্রোলসহ এক ব্যক্তি আটক, জরিমানা

১৩

এশীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে চায় ইরান

১৪

দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৫

দেবহাটায় অপদ্রব্য পুশের দায়ে ৬০ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট, জরিমানা

১৬

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৭

কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৮

‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা

১৯

রোটারী ক্লাব অব সাতক্ষীরার চক্ষু চিকিৎসা ক্যাম্প

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705