বাংলাদেশ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৬ অক্টোবর ২০২৪, ৯:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বৃহস্পতিবার থেকে শুরু তিনদিনের লালন স্বরণোৎসব

ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আগামী বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে বাউল সম্রাট ফকির লালন শাহ এর ১৩৪তম তিরোধান স্মরণে তিন দিনের স্মরণোৎসব।

বৃহস্পতিবার সন্ধ্যায় লালন একাডেমি, জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বৃহস্পতিবার থেকে শনিবার (অক্টোবর ১৭-১৯) পর্যন্ত এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

এ উপলক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। লালন আঁখড়াবাড়িতে জড়ো হচ্ছেন সাধু ভক্ত-অনুসারীরা।

এবারে অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- লালন মঞ্চে সন্ধ্যায় আলোচনাসভা, গভীর রাত পর্যন্ত রাতে লালন মঞ্চে গান পরিবেশন করবেন দেশের বিভিন্ন এলাকা হতে আগত খ্যাতনামা শিল্পীরা। আখড়াবাড়ির মাঠে এবারো বসেছে গ্রামীন মেলা।

লালন শাহের মাজার খেদমতে উৎসর্গীকৃত খাদেম মোহাম্মদ আলী শাহ বলেন, দূর দূরান্ত থেকে এখানে আগত ভক্তরা মনে করেন, দুই হাজার বছর পূর্বে দার্শনিক সক্রেটিসের সেই বিখ্যাত ‘বানী নো দাই সেলফ’ এর মতো মর্মকথা যেভাবে মানুষের মনে দাগ কেটেছিলো এবং বিশ্ব সভ্যতার ক্রমবিকাশকে প্রভাবিত করেছিলো। এতোকাল পরে এসে আধ্যাত্মিক চিন্তার দার্শনিক মহামতি লালনের সংগীত ও ধর্ম-দর্শনও একই ভাবে দেশ-বিদেশে মুক্ত চিন্তক গবেষকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যদিও এর আগে কার্যত বাউল সাধক ফকির লালন শাহের জীবদ্দশা থেকে চলে আসা দোল উৎসব এবং তিরোধান দিবস স্মরণে(১লা কার্তিক ১২৯৭) কে (১৭৭৪-১৮৯০) ঘিরে এই আধ্যাত্মিক দর্শনের গুরু লালন শাহের ভক্ত অনুসারীরা একেবারেই নিজস্ব ঘরানার রীতিতে আচার অনুষ্ঠানের মধ্যেই সাঁইজিকে স্মরণ করতে এদিনটির জন্য অপেক্ষা করেন। তারই বাধভাঙা সাধুর জোয়াড়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে সাইজির তীর্থ ধাম।

লালন শাহের ১৩৪তম স্মরণোৎসব উদযাপনে ৩দিনের আয়োজনকে ঘিরে লালন একাডেমি, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সকল প্রস্তুুতি নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেন কুষ্টিয়া জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও লালন একাডেমীর সভাপতি মোছা: শারমিন আক্তার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ কালীগঞ্জের মিয়ারাজ আটক

১

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

২

আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষকদের দেয়া বই পেয়ে নারী শিক্ষায় অন্য জাগরণ

৩

অদৃশ্য রপ্তানি ও অর্থনীতির বহুমুখীকরণে পর্যটন || মো: মামুন হাসান

৪

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

৫

লালন সাঁইয়ের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট

৬

কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৭

৭

‎সুন্দরবনের ‘সুন্দরী’ কি হারিয়ে যাবে? || ‎তারিক ইসলাম

৮

কামালনগর কবরস্থান সম্প্রসারণে জমি ক্রয়ের জন্য মতবিনিময়: আর্থিক সহযোগিতার আহ্বান

৯

‘আগে ভালো ছিলাম’-জনজীবনের দীর্ঘশ্বাস, রাষ্ট্রের জন্য সতর্কবার্তা || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

১০

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: শরীরে ৬ গুলির চিহ্ন

১১

আশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ

১২

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী

১৩

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে জড়িত ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭

১৪

কৃষি পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় উপকূলের ২৫ নারীকে সম্মাননা

১৫

কালিগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ!

১৬

রাতের আধারে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মালঞ্চ নদীর চরের জমি দখল!

১৭

আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?

১৮

দক্ষতার দুই ডানায় ভর করে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

১৯

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবে না

২০