বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২ মে ২০২৪, ৯:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উপজেলা নির্বাচন নিয়ে এমপিদের ফের সতর্ক করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: উপজেলা নির্বাচনে এমপিরা যাতে হস্তক্ষেপ না করে সে জন্য তাদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলকে কুক্ষিগত করে না রেখে সবাইকে সুযোগ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ মে) আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তিনি এ নির্দেশ দেন।

জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে এ সভা হয়।

এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে আওয়ামী লীগের কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের সংসদ সদস্যদের উদ্দেশে বলেছেন, সংসদ সদস্যদের উচিত না তাদের সন্তানদের, আত্মীয় স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী করা। দলের অন্য যারা আছে, যারা দলের জন্য কাজ করে সবাইকে সুযোগ করে দেওয়া উচিত। সব কিছু নিজের পরিবারের মধ্যে রাখা যাবে না, একাই সব জায়গায় থাকার মানসিকতা ছাড়তে হবে। আওয়ামী লীগ পরিবারকে বড় করতে হবে, দলকে নিজের কুক্ষিগত, সংকীর্ণ করে রাখলে হবে না। নির্বাচনে যেন কোনো সমস্যা না হয়, নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় সে দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আমি শুনেছি কিছু স্বতন্ত্র সংসদ সদস্য ঝামেলা করছে। আমি স্বতন্ত্র সদস্যদের সঙ্গেও বসবো, তাদের সঙ্গেও কথা বলবো।

সূত্র আরও জানায় আভ্যন্তরীণ দ্বন্দ্বে না জড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিদের নির্দেশ দিয়ে বলেন, গত নির্বাচনে যারা স্বতন্ত্রদের পক্ষে ছিল তাদের ওপর দলের এমপির লোকরা চড়াও হচ্ছে। আবার স্বতন্ত্র যারা এমপি রয়েছে তারা দলের প্রার্থীর পক্ষে যারা ছিল তাদের ওপর চড়াও হচ্ছে। এ ধরনের আভ্যন্তরীণ দ্বন্দ্ব, কোন্দল বন্ধ করতে হবে। বিশেষ পরিস্থিতির কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা ভোট করেছে। অনেকে নির্বাচিত হয়েছে, অনেকে পারেননি। কিন্তু এ নিয়ে সংঘাত সহিংসতা মেনে নেওয়া হবে না। দলের বৃহত্তর স্বার্থে ঐক্যবব্ধ থাকতে হবে, সংগঠনকে শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয় সেজন্য সংসদ সদস্যদের তদারকি করতে হবে। আমরা যে উন্নয়ন করেছি যে সুফল যাতে জনগণ পায় সে দিকে লক্ষ্য রাখতে হবে। খাদ্য উৎপাদনের ওপর আবারও তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, এক খণ্ড জমিও ফেলে রাখা যাবে না।

দেশের উন্নয়ন অগ্রযাত্রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার ওপর প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করে বলেন, উন্নয়নের পূর্বশর্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকা। আইনশঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আমি এ বিষয় নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য, অন্য দলের সংসদ সদস্য ও অন্যান্য দলের সঙ্গে কথা বলবো। এসব বিষয় নিয়ে আমি তাদের সঙ্গে বসবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের উদ্যােগে শহীদ বিপ্লবী আজমল ও টুটুলের স্মরণসভা

আশুলিয়ার মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

একদিনে মরক্কো থেকে সাঁতরে-সীমানা টপকে স্পেনের ভুখণ্ডে ঢুকল ৫০ হাজার মানুষ

ভারতের পর পাকিস্তানেও ‘ককরোচ’ পার্টি উত্থানের শঙ্কা

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের একাংশের দোয়া মাহফিল

সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

বাঁশতলা মৎস্য সেট-গোবিন্দকাটি রাস্তায় চরম জনদুর্ভোগ, সংস্কারের দাবি

শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

যশোরে সরকারিভাবে যাকাতের ১০ লাখ ৫১ হাজার টাকা বিতরণ

১০

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১১

জন্মদিনে জায়েদ খানের চমক, প্রকাশ করলেন ‘শিকারি’র পোস্টার

১২

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

১৩

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

১৪

কয়রায় দুই বেকারিকে জরিমানা

১৫

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

১৬

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

১৭

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

১৮

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

১৯

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

২০
error: Content is protected !!