বাংলাদেশ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৪ জুলাই ২০২৩, ৫:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাসেলের সঙ্গে প্রেম ছিল জীবনের বড় ভুল : সানি লিওন

বিনোদন ডেস্ক: বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় তারকাদের একজন সানি লিওন। পেশাগত জীবনে নীল সিনেমার জগতে কাজ করার পরে বলিউডেও কাজ করেছেন তিনি। অভিনয় করেছেন একাধিক সিনেমায়।

বর্তমানে স্বামী ড্যানিয়েল ওয়েবার ও তিন সন্তানকে নিয়ে সুখে সংসার কাটালেও এক সময় স্ট্যান্ড আপ কমেডিয়ান রাসেল পিটার্সের সঙ্গে সম্পর্কে ছিলেন সানি। ভারতে আসার আগে মার্কিন মুলুকে থাকাকালীন রাসেলকে ডেট করেন অভিনেত্রী।

সম্পর্ক ভাঙনের পর সানিকে নিয়ে নিজের কমেডি শো’তে প্রায়ই ঠাট্টা, মশকরা করে থাকেন রাসেল। বিষয়গুলো দেখেছেন এই অভিনেত্রী নিজেও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি বলেন, ‘হ্যাঁ, আমি দেখেছি। আমি জানি না এখনো ও সেগুলো করে থাকে কিনা। তবে আমার খারাপ লাগেনি। ওর যা ইচ্ছে ও বলতে পারে, আমার সমস্যা নেই। যদি সেটা শুনে মানুষ হাসে, তাহলে ঠিক আছে, তারা হাসুক। আমার অসুবিধা নেই’।

সানি যোগ করেন, খুব অল্প সময়ের জন্য সম্পর্কে ছিলেন তারা। অভিনেত্রীর ভাষ্য, ‘ওই সম্পর্কে জড়ানোটা আমার বড় ভুল ছিল’।

সানি বললেন, ‘আমরা খুব ভালো বন্ধু ছিলাম, একসঙ্গে অনেক মজা করেছি। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক জায়গায় গিয়েছি, যেখানে ও থাকতো নিজের শো-এর কারণে। আমরা দেখা করতাম, মজা করতাম, একসঙ্গে ড্রিঙ্ক করতাম, ঘুরতাম। এককথায় পাগলামি চলতো আমাদের। হঠাৎ করে ওকে ডেট করে সবটাই ঘটে গেল।’

প্রাক্তন প্রেমিককে নিয়ে কোনও তিক্ততা নেই সানির মনে। তিনি যোগ করেন, ‘আমি তো খুশি হবো ওর সঙ্গে আবারও দেখা হলে। ও নিজের স্ট্যান্ড আপে আমাকে নিয়ে আজেবাজে বললেও অসুবিধা নেই’।

প্লে-বয় ম্যাগাজিনের প্রেসিডেন্ট ম্য়াট এরিকসনের সঙ্গে সম্পর্ক ভাঙার পর দীর্ঘদিনের বন্ধু কমেডিয়ান রাসেল পিটার্সকে ডেট করেন সানি। এরপর সেই সম্পর্ক ভাঙনের পর ড্যানিলেয় ওয়েবারের সঙ্গে দেখা হয় অভিনেত্রীর।

ড্যানিয়েলের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর রাসেলের সঙ্গে বন্ধুত্বের ইতি টানেন সানি। বছর খানেকের মধ্যেই ড্যানিয়েলকে বিয়ে করেন তিনি। আপতত স্বামী ও সন্তান নিয়ে মুম্বাইতেই স্থায়ীভাবে বসবাস করছেন এক সময়ের নীল সিনেমার দুনিয়ার এই তারকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নি*হ*ত ১৭

১

ধর্ম অবমাননার অ‌ভি‌যো‌গে যুবক‌কে হ/ত‌্যা‌র মূল উস্কা‌নিদাতা ফজলুল হক আমিনী গ্রেপ্তার

২

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

৩

সরকারকে বেকায়দায় ফেলতে জামায়াত-এনসিপি ষড়যন্ত্র শুরু করেছে: কাজী আলাউদ্দীন

৪

তালায় পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে হাবিবুল ইসলাম হাবিবের মতবিনিময়

৫

শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময়: শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান

৬

‘শেষ বিকেলের চায়ের আড্ডা’ স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো

৭

শিবপুর ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

৮

খবর প্রকাশের পর অভিযান, মালঞ্চ নদীর চরের সেই জমি উদ্ধার

৯

শ্যামনগরে সুপেয় পানির সংকট লাঘবে দুটি প্লান্ট স্থাপন করলো আবুল খায়ের গ্রুপ

১০

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১১

তালায় প্রশাসনের অভিযানে বাল্যবিয়ের আয়োজন পণ্ড

১২

দায়িত্বভার গ্রহণ করলো সাতক্ষীরা জেলা বাকশিসের নতুন কমিটি

১৩

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির সাধারণ সভা

১৪

অ্যাড. আবুল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা

১৫

তালায় আমরা বন্ধু’র উদ্যোগে শারদ উপহার বিতরণ

১৬

জলবায়ু পরিবর্তন: অস্তিত্ব সংকটে পদ্ম, সংকটে ধর্মীয় সংস্কৃতি

১৭

ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

১৮

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত

১৯

কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

২০