বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৬ অক্টোবর ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার গোল উৎসব

স্পোর্টস ডেস্ক: দুই ম্যাচের হতাশা ভুলে জয়ে ফিরল আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে রীতিমতো গোল উৎসব করল আলবিসেলেস্তেরা।
ম্যাচে একাই হ্যাটট্রিক ও দুই অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি।

বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আজ সকালে বলিভিয়াকে ৬-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। মেসি ছাড়াও গোলের দেখা পেয়েছেন লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ এবং থিয়াগো আলমাদা।

আগের দুই ম্যাচে জয়হীন থাকা আর্জেন্টিনা আজ বেশ দাপুটে ফুটবল খেলেছে। প্রায় ১১ মাস পর ফিরে ঘরের মাঠে ফিরে দারুণ এক হ্যাটট্রিক উপহার দিয়েছেন মেসিও। সতীর্থ লাউতারো মার্টিনেজ ও আলভারেজকে দিয়ে করিয়েছেন আরো দুই গোল।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণকে চেপে ধরে আর্জেন্টিনা। দুই অর্ধে তুলে নেয় তিনটি করে গোল। ১৯তম মিনিটে লাউতারোর পাস থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। বিরতির আগে বাকি দুই গোলেও ছিল মেসির অবদান।

৪৩তম মিনিটে সতীর্থের থ্রু বল ধরে এগিয়ে যান আর্জেন্টাইন অধিনায়ক। তিনি নিজে শট নেওয়ার সুযোগ পেয়েও তা বাঁদিকে থাকা মার্টিনেজকে দেন। বক্সে ঢুকে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন মার্টিনেজ। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে মাঝমাঠ থেকে মেসির উঁচু করে বাড়ানো থ্রু বল ধরে কোনাকুনি শটে জালে জড়ান আলভারেজ।

দ্বিতীয়ার্ধেও জারি থাকে আর্জেন্টিনার আধিপত্য। ৬৯তম মিনিটে নাহুয়েল মলিনার পাস থেকে গোল করেন আলমাদা। এরপর শুরু হয় মেসির জাদু। ৮৪তম মিনিটে পালাসিওর পাস থেকে এবং দুই মিনিট পর নিকো পাসের পাস থেকে আন্তর্জাতিক ফুটবলে নিজের দশম হ্যাটট্রিক পূর্ণ করেন এমএলটেন।

এই জয়ে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো আর্জেন্টিনা । দ্বিতীয় স্থানে থাকার কলম্বিয়ার সংগ্রহ ১৯ পয়েন্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!