বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ অক্টোবর ২০২৪, ৫:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক!

oplus_262146

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরাহ শ্যামনগর উপজেলাজুড়ে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান ও ভবন নির্মাণের হিড়িক পড়েছে। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা নির্মাণে সহযোগিতা করছে স্থানীয় প্রভাবশালীরা। অপরদিকে, অদৃশ্য কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো পদক্ষেপ না নেওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, উপজেলার সদর, আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী বাজার, মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার ও ভেটখালী বাজারের আশপাশের এলাকায় অবৈধভাবে গড়ে উঠেছে প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান।

অপরদিকে, উপজেলা সদরের আদি যমুনা নদী, আটুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া ও রমজাননগরের মালঞ্চ নদীসহ উপজেলার বিভিন্ন খাল দখল করে প্রভাবশালী মহল বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা গড়ে তুলেছেন।

রাতদিন চলছে এসব নির্মাণ কাজ। আর ক্রমেই তা হচ্ছে দৃশ্যমান। সরকারি পেরিফেরিভুক্ত জায়গায় এমন অনিয়ম আর আইন বিরুদ্ধ কর্মকাণ্ড প্রকাশ্যে চললেও ‘পা’ ফেলা দূরত্বে অবস্থিত পানি উন্নয়ন বোর্ড ও ইউনিয়ন ভূমি অফিসের কর্তব্যক্তিদের নজরে তা কোনভাবে আসছেই না।

নাম প্রকাশ না করার সত্ত্বে নওয়াবেঁকী বাজারের এক ব্যবসায়ী বলেন, কাগজে বন্দোবস্ত যোগ্য ভিন্ন দাগের জায়গা ম্যাপে দেখালেও তারা স্থাপনা নির্মাণ করছে বন্দোবস্ত দেওয়া যাবে না এমন জায়গায়।

তিনি আরো বলেন, স্থানীয় প্রভাবশালী বিভিন্ন মহলের সহায়তায় ইজারা নিয়ে মূল্যবান পেরিফেরিভুক্ত সম্পত্তিতে ইচ্ছামত আর সি সি প্লিলারসহ ভবন এবং নানা ধরনের স্থাপনা নির্মাণ করা হচ্ছে। পেরিফেরিভুক্ত জায়গায় স্থাপনা নির্মাণে অবশ্য পালনীয় কিছু শর্ত থাকা সত্ত্বেও বরাদ্দ গ্রহণ বা স্থাপনা নির্মাণের ক্ষেত্রে তা অনুসরণ করা হচ্ছে না।

নওয়াবেঁকী বাজারের মনিরুল ইসলাম, আবু বাক্কার, আব্দুস সাত্তার, আমজাদ হোসেন ও শ্যামনগর সদরের বিএনপি নেতা আজিজুর রহমান আজিবরসহ একাধিক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে সরকারি জায়গা দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ রয়েছে। অধিকাংশ দখলদার সরকারি জায়গা দখলের বিষয়ে কথা বলতে রাজি হয়নি।

তবে, শ্যামনগর উপজেলা সদরের বিএনপি নেতা আজিজুর রহমান আজিবর আদি যমুনা নদীর তীরে সরকারি জায়গা দখলের বিষয়টি অস্বীকার করে বলেন, আদি যমুনা নদীর ভেতরেও আমার দলিলের জায়গা রয়েছে। সেই জায়গায় আমি পাকা ভবন নির্মাণ করেছি।

স্থানীয়দের অভিযোগ, গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সরকারি জায়গা দখলে রীতিমত হুলুস্থুল কাণ্ড ঘটছে। লক্ষ লক্ষ টাকার বাণিজ্যে জড়িয়ে প্রভাবশালী ও বিত্তবানরা কর্তৃপক্ষের সহায়তায় সরকারি জায়গায় যা খুশি তাই করছে। আর উপজেলা জুড়ে এমন কর্মকাণ্ড চললেও কর্মকর্তারা মুখে কুলুপ এটেছেন।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ডা. সঞ্জীব দাস বলেন, দ্রুতই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করা হবে। ইতোমধ্যে নওয়াবেঁকী বাজারের অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করা হয়েছে। এখন যা হচ্ছে প্রশাসনের অগোচরে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা-১ নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন বলেন, পাউবোর এ সকল জায়গা কাউকে লিজ দেওয়া হয়নি। পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ স্থাপনা তৈরি করার কোনো সুযোগ নেই। যারাই অবৈধ স্থাপনা তৈরি করেছে তাদের তালিকা তৈরি করে অচিরেই উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!