বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২২ অক্টোবর ২০২৪, ৮:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

ডেস্ক রিপোর্ট: ১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী রোববার (২৭ অক্টোবর) থেকে এ মৌখিক পরীক্ষা শুরু হবে।

মঙ্গলবার (২২ অক্টোবর) এনটিআরসিএর পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) কাজী কামরুল আহছান সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের পরীক্ষার তারিখ, সময় ও স্থান টেলিটকের মাধ্যমে প্রার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের সব শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র ও লিখিত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এনটিআরসিএ সূত্র জানায়, এবার ১০টি বোর্ডে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি বোর্ডে তিনজন করে দায়িত্বে থাকবেন। তাদের মধ্যে একজন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা, একজন অধ্যাপক বা সহযোগী অধ্যাপক এবং এনটিআরসিএর একজন কর্মকর্তা থাকবেন।

প্রতিদিন ৭০০ প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এক্ষেত্রে একটি বোর্ডে প্রতিদিন ৭০ জনের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চলতি বছরের ১৫ মে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন প্রার্থী। গত ১২ ও ১৩ জুলাই তারাই লিখিত পরীক্ষায় অংশ নেন।

গত ১৪ অক্টোবর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৮৩ হাজার ৮৬৫ জন। এরমধ্যে স্কুল ও সমপর্যায়ের ৫৫ হাজার ৮৯০ জন, স্কুল-২ পর্যায়ের ৫ হাজার ৩২৩ এবং কলেজ ও সমপর্যায়ের ২২ হাজার ৬৫২ জন উত্তীর্ণ রয়েছেন। তারা এখন মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১০

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১১

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১২

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৪

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৫

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৬

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

১৭

৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে: হাইকোর্টের রায়

১৮

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৪৯২

১৯

হাম উপসর্গে সাতজনের মৃত্যু, নতুন রোগী ১১৯৪

২০
error: Content is protected !!