বাংলাদেশ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২২ অক্টোবর ২০২৪, ৯:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বঙ্গভবনের সামনে সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ চাওয়া বিক্ষোভকারীরা বঙ্গভবনের সামনে থেকে সরে গেলেন। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সরে যান তারা।

তবে এমন সময় বিক্ষোভকারীদের একটি দল বঙ্গভবনের সামনে থাকা ব্যারিকেড ভেঙে এগোতে চায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। হুড়োহুড়িতে কয়েকজন আহত হন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনের রাস্তায় চার ঘণ্টা অবস্থান শেষে রাত সাড়ে ৮টার দিকে সরে যান জুলাই-আগস্টে আহত ছাত্রদের সংগঠন রক্তিম জুলাইয়ের সদস্যরা।

চলে যাওয়ার আগে রক্তিম জুলাইয়ের নেতৃত্বে থাকা সালমান হোসাইন ও সাইফুদ্দিন বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে সমন্বয় করেছি। তারা শহীদ মিনারে সমাবেশ করে রাষ্ট্রপতির পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। আমাদেরও তারা অনুরোধ করেছেন।

তারা বলেন, আমরা আজকের মতো চলে যাচ্ছি। কিন্তু ওই সময়ের মধ্যে রাষ্ট্রপতি পদত্যাগ না করলে আবারো আসব।

এদিকে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামী বৃহস্পতিবারের মধ্যে এসব দাবি মানা না হলে পুনরায় রাজপথে নামার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

রাত পৌনে ৯টার দিকে এই প্রতিবেদক জানান, বঙ্গভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য সেখানে অবস্থান নিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাকাইয়ে বিধ্বস্ত বাংলাদেশ, দুই দিনেই ইনিংস পরাজয়

রংপুরে সাবেক শিক্ষকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

শ্যামনগর থানার ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আইজিপির দপ্তরে

আশাশুনি-ঘোলা সড়কে উপড়ে পড়লো বিদ্যুতের খুটি, যানবাহন চলাচল বন্ধ

কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, বজ্রনিরোধক দণ্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

সড়কপথে মূল ভূখণ্ডে যুক্ত হচ্ছে ভোলা

কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

১০

প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১১

বাংলাদেশি বংশোদ্ভুত কুইন সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

১২

ঠাকুরগাঁও-১ আসনে দ্রুতই উপনির্বাচন: ইসি

১৩

সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন

১৪

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

১৫

শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যাসহ ১৮ মামলার আসামি উকিল মল্লিক গ্রেপ্তার

১৬

জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

১৭

কেশবপুরে হতদরিদ্র নারীদের মাঝে গবাদিপশু বিতরণ

১৮

কলকাতায় একাধিক হোটেল বন্ধ, বুকিং করা রুম না পেয়ে বিপাকে বাংলাদেশিরা

১৯

চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

২০
error: Content is protected !!