বাংলাদেশ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২২ অক্টোবর ২০২৪, ৯:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আগুনে পুড়ে ছাই হয়ে গেল পাকাপোলের ফল ব্যবসায়ী নাজমুলের দোকান, থানায় অভিযোগ

ডেস্ক রিপোর্ট: আগুনে পুড়ে ছাই হয়ে গেল সাতক্ষীরা শহরের পাকাপোল মোড়ের ফল ব্যবসায়ী নাজমুল হোসেনের দোকান। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় কয়েকজনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নাজমুল হোসেন।

সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নাজমুল ২১ অক্টোবর রাত ১২টার দিকে দোকান বন্ধ করে পলিথিন দিয়ে মালামাল ঢেকে বাড়িতে যান। রাত দেড়টার দিকে এক ব্যবসায়ী তাকে ফোন করে দোকানে আগুন লাগার বিষয়টি জানায়। তাৎক্ষণিক তিনি ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি এ ঘটনার জন্য দায়ী করে রবিউল ইসলাম, আক্তার হোসেন, মোঃ বাবু, মোঃ আকাশ ও মোঃ অপু নামে কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগে বলেন, উল্লিখিতরা উচ্চ মূল্যে মালামাল বিক্রি করেন। বাজার দামে মালামাল বিক্রি করায় তারা ব্যবসায়ী নাজমুলকে নানা সময়ে হুমকি দিতো, দোকানে ঝামেলা সৃষ্টি করতো এবং দোকান আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দিতো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

তালা প্রেসক্লাবের শোক

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

গাজী নজরুল কাণ্ডে বেকায়দায় জামায়াত

হোটেল রাজ পানসি ও সোনারগাঁওকে ৬০ হাজার টাকা জরিমানা

ঝাউডাঙ্গা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

১০

সম্পাদক পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের শোক

১১

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা

১২

শ্যামনগরে বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী আহত

১৩

সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন স্পিকার

১৪

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৫

শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স

১৬

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৭

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৮

নিউ ইয়র্কের রাস্তায় মেহজাবীন যেন নীল পরী!

১৯

প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদী

২০
error: Content is protected !!