বাংলাদেশ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৩ অক্টোবর ২০২৪, ৮:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২০ ওভারে ৩৪৪ রান নিয়ে জিম্বাবুয়ের বিশ্বরেকর্ড!

স্পোর্টস ডেস্ক | সিকান্দার রাজার পাওয়ার হিটিং সম্পর্কে অজানা নয় কেউই। এবার যেন সেটি আরও উচ্চতায় নিয়ে গেলেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক বাছাইপর্বে খেলেন ১৩৩ রানের বিধ্বংসী ইনিংস। দলকে এনে দেন ৩৪৪ রানের রেকর্ড সংগ্রহ।
নাইরোবিতে গাম্বিয়ার বিপক্ষে আজ রান উৎসবে মেতেছে জিম্বাবুয়ে। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তারা ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩৪৪ রান। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটিই। দ্বিতীয় রেকর্ডটি নেপালের। এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে তারা ৩১৪ রান তোলে।

এর আগে টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের দলগত সর্বোচ্চ রান ছিল ৫ উইকেটে ২৮৬ রান। যেটি এই আসরেই করেছিল তারা। সিশেলসের বিপক্ষে।

রেকর্ডের এই যাত্রায় ৩৩ বলে শতক পূর্ণ করা রাজা ৪৩ বলে করেন ১৩৩ রান। তার ইনিংসটি সাজানো ছিল ১৫ ছক্কা ও ৭ চারে। রাজার এই ১৫ ছক্কা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ। আর তার ৩৩ বলে সেঞ্চুরি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম। যৌথভাবে থাকা আরেকজন নামিবিয়ার ইয়ান নিকোল লফটি ইটন। এই তালিকায় ২৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে শীর্ষে এস্তোনিয়ার সাহিল চৌহান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সমাবেশ

সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা

কালিগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ হামিদ আটক

শ্যামনগরে বর্ণাঢ্য রথযাত্রা

পোস্ট অফিসের দায়িত্বজ্ঞানহীনতা আর অব্যবস্থাপনা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি

পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির বৃত্তি প্রদান

পাইকগাছায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা

প্রাথমিক শিক্ষা পদকে দেশসেরা সিলভার জুবিলী মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী

সাতক্ষীরায় ছাত্রদলের জুলাই গণঅভ্যুত্থান স্মরণ

সাতক্ষীরায় জুলাই শহীদ দিবস পালিত

১০

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে জুলাই শহীদ দিবস পালিত

১১

কয়রায় উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের সমন্বয় সভা

১২

বুড়ি ভদ্রা নদী খননের সুফল ম্লান হচ্ছে নেটজালে

১৩

সেপ্টেম্বর-অক্টোবরেই স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তফসিল

১৪

জিয়াউর রহমান হত্যাকাণ্ডে পলাতক সেনা কর্মকর্তা আটক

১৫

কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা

১৬

নিখোঁজের ২ দিন পর পরিত্যক্ত ভবন থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

১৭

কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা

১৮

শ্যামনগরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

১৯

সাতক্ষীরায় জলবায়ু সংকটে স্থানান্তরিত বস্তিবাসীর অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

২০
error: Content is protected !!