বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৫ অক্টোবর ২০২৩, ১২:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ু সংকটে বিপন্ন গ্রামীণ নারীদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু সংকটে বিপন্ন গ্রামীণ নারীদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) সকালে শ্যামনগর বাসস্ট্যান্ডে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটি এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে নারীদের অন্তর্ভুক্তি চাই’, ‘কোনো কাজ ছোট নয়, নারী পুরুষের সমতা চাই’, ‘সমমজুরী নীতিমালা বাস্তবায়ন চাই’, ‘বৈষম্য নয় সকল ক্ষেত্রে সমতা চাই’, ‘ছেলে হোক মেয়ে হোক সবার খাবার একই হোক’, ‘গণপরিবহনে নারী আসন নিশ্চিত করুন’, ‘স্বাস্থ্য ঝুঁকি কমাতে লবণ পানি মুক্ত কাজ চাই’, ‘জলবায়ু সংকটে বিপন্ন মানুষের জীবন রক্ষা করুন’ প্রভৃতি স্লোগান সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জয়াখালী নারী সংগঠনের সভানেত্রী নাজমুন নাহার, কালমেঘা নারী সংগঠনের সভানেত্রী বনশ্রী, বনজীবী শেফালী বেগম, কৃষাণী অল্পনা রানী মিস্ত্রি, জয়িতা প্রতিবন্ধী সংগঠনের অস্টমী মালো, ভুরুলিয়া ইউপি সদস্য কুলসুম বেগম প্রমুখ।

এসময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর কবীর, উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের রাইসুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ভোগান্তির শিকার হচ্ছে নারীরা। উপকূলের মানুষের জীবনযাত্রায় নারীদের সংগ্রাম অনন্য হলেও সর্বক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছে। এছাড়া গ্রামীণ অর্থনীতিতে নারীর অবদান আরও স্বীকার করা হয় না। যা দুঃখজনক।

বক্তারা জলবায়ু সংকটে বিপন্ন গ্রামীণ নারীদের ক্ষতিপূরণের দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০