বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ ফেব্রুয়ারি ২০২৪, ৮:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আখেরি মোনাজাতের মাধ্যমে কাল শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা

ডেস্ক রিপোর্ট: আগামীকাল রোববার (১১ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

রোববার (১১ ফেব্রুয়ারি) বাদ ফজর বয়ান করবেন ভারতের মাওলানা মুফতি মাকসুদ।
পরে তার বয়ান বাংলা তর্জমা করবেন মাওলানা আব্দুল্লাহ।

এর পরেই হেদায়েতের কথা ও আখেরি মোনাজাত শুরু হবে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাত পরিচালনা করবেন নিজামুদ্দিনের অনুসারী মাওলানা ইউসুফ বিন সাদ।

প্রতি বছর গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। দেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসুল্লি টঙ্গীর তীরে ইজতেমায় অংশ নেন। এছাড়াও সৌদি আরব, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, কাতার ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশের হাজার হাজার মুসুল্লি বিশ্ব ইজতেমায় অংশ নেয়।

এক ময়দানে থাকা-খাওয়া এবং রাত্রিযাপন সহ আল্লাহকে রাজি খুশি করাতে আমল করেন এসব মুসল্লিরা। ইজতেমা ময়দানে বসে শুনেন বিশ্বের শীর্ষস্থানীয় সব মাওলানাদের বয়ান। তবলিগ জামাত আয়োজন করেন এই বিশ্ব ইজতেমার। এটি ৫৭তম বিশ্ব ইজতেমা।

দুই পর্বে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। প্রথম পর্বে শুরায়ে নিজাম অনুসারী মুসল্লিরা এবং দ্বিতীয় পর্বে নিজামুদ্দিন অনুসারী মুসল্লিরা বিশ্ব ইজতেমায় অংশ নেন।

এর আগে গত ১ ফেব্রুয়ারি আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। পরে ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হয় প্রথম পর্বের আনুষ্ঠানিকতা।

এরপর গত ৮ ফেব্রুয়ারি শুরু হয় দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আগামীকাল রোববার (১১ ফেব্রুয়ারি) শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

নিজামুদ্দিনের অনুসারী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত শুরু হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন নিজামুদ্দিনের অনুসারী মাওলানা ইউসুফ বিন সাদ। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের বিশ্ব ইজতেমা।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেওয়া মুসল্লিদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

১

বিশ্ব পর্যটন দিবসে ফিরে দেখা শ্রেণিকক্ষের সেই মুহূর্তগুলো || মো. মামুন হাসান

২

সাতক্ষীরায় সড়‌কে রা‌তে ঝর‌লো দুই প্রাণ

৩

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

৪

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

৫

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৬

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৭

একই জায়গায় আটকে থাকতে চাই না

৮

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৯

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

১০

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

১১

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১২

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৩

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১৪

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১৫

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৬

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৭

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৮

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৯

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

২০